চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের সেরা পাঁচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০২০
বিনোদন
A A

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন রণবীর সিং। এরপর দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার যেমন দিয়েছেন, তেমনি কাজ করেছেন বেশকিছু আলোচিত চরিত্রেও।

অভিনয় ক্যারিয়ারে দশ বছর পূর্ণ না হলেও এরইমধ্যে বেশকিছু চরিত্রে নিজের দক্ষতা জানান দিয়েছেন এই অভিনেতা। বার বারই পর্দায় তার দেখা মিলেছে চ্যালেঞ্জিং সব চরিত্রে। তাঁর অভিনীত এমন পাঁচটি ছবির কথা থাকলো এখানে:

‘ব্যান্ড বাজা বারাত’
রণবীর সিং অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় বিট্টু শর্মা নামক একজন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পরিচালকের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। প্রথম সিনেমায় তার দুর্দান্ত অভিনয় ও ডায়াগল মনে লেগে গিয়েছিলো সবারই।

Banglabid

রাম-লীলা
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ ছবিটি ছিল রণবীর সিংয়ের ক্যারিয়ারের সাফল্যের প্রথম ধাপ। এই এক ‘রাম-লীলা’ সিনেমাতে অভিনয় করেই নিজের জাত  চিনিয়েছিলেন রণবীর। যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন তার সহধর্মিনী দীপিকা পাডুকোন। এমনকি সে বছর সেরা অভিনেতা খেতাবটাও পেয়েছিলেন এই অভিনেতা।

বাজিরাও-মাস্তানি
‘রাম-লীলা’তে অভিনয়ের পর রণবীরকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেতা। আর তাই তো ‘রাম-লীলা’র পর এই অভিনেতা চমক দেখিয়েছেন ‘বাজিরাও-মাস্তানি’ ছবিতে। সেখানেও তার বিপরীতে ছিলেন দীপিকা। তবে এই ছবির প্রতিটি ডায়ালগেই ছিল যেন মনমুগ্ধ করার মত। যার ভেতর দুটি ডায়ালগ ছিল, যার প্রথমটি, ‘বাজিরাও নে মাস্তানি সে মোহাব্বত কি হ্যায়, আইয়াশী নেহি’ এবং অপরটি ‘হামারে দিল এক সাথ ধারাকতে হ্যায়, অর এক সাথ হি রুখতে হ্যায়’।

পদ্মাবত
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিটি ব্লকবাস্টার হিট হওয়া স্বত্ত্বেও ছবিটি নিয়ে ছিল নানান তর্ক-বিতর্ক। ছবিটি নায়কের পরিবর্তে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। কিন্তু সেই খলনায়কের চরিত্র যে নায়কের চরিত্রের চেয়েও বেশি জনপ্রিয় হবে তা কে জানত! আলাউদ্দিন খিলজির চরিত্রে বাজিমাত করেছিল রণবীর সিং। ছবিতে তার জনপ্রিয় ডায়ালগটি ছিল এমন, ‘হাম খিলজিওনে সাথ মিলকার এক সাপ্না দেখা থা, এক দিন সাথ মিলকার সারে জাহা ম্যা আপনা পারছাম লেহেরেঙ্গে’।

Reneta

গাল্লিবয়
গেল বছরের শুরুতে বলিউডে মুক্তি পায় রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাল্লিবয়’। ছবিতে মুরাদ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং। পাড়ার উঠতি র‌্যাপারের চরিত্রটি তাকে অন্য মাইলফলক স্পর্শ করায়। শুধু তাই নয় ছবিটিতে অভিনয়ের জন্য গেল বছর সেরা অভিনেতার খেতাব জিতেছেন রণবীর। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৫তম জন্মদিনপদ্মাবতবাজিরাও মাস্তানিরণবীর সিংলিড বিনোদনসিম্বা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় উইকেট নিয়েছেন, এবার সেঞ্চুরিতে চোখ হোল্ডারের

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৭৮ হাজার ৪৪৩, মৃত ২২৭৫

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৭৮ হাজার ৪৪৩, মৃত ২২৭৫

করোনাভাইরাস: ইটালি ফেরত ১৪৭ জন হজক্যাম্পে কোয়ারেন্টাইনে

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT