চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত সিরিয়ায় অব্যাহত হামলায় নিহত ৯০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ার আলেপ্পোয় পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে সিরীয় বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় এক হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ’ বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ভয়াবহ এ বিমান হামলায় বিদ্রোহী অংশে জরুরী স্বাস্থ্য সেবা এবং মাটির নীচের আশ্রয় কেন্দ্রগুলোও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আলেপ্পোর ৩০টি বিদ্রোহী অবস্থানে সিরিয়ার যুদ্ধ বিমানগুলি বিরামহীন বোমা বর্ষণ করে চলেছে। হোয়াইট হেলমেট নামে একটি স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা বলছে, যুদ্ধ বিমান ও ভারী কামান দিয়ে অন্তত ৬০টি বিমান হামলা চালানো হয়ছে এবং এই সংস্থাটির নিজেদের সমন্বয় কেন্দ্রগুলোও এতে আক্রান্ত হয়েছে।

Banglabid

হোয়াইট হেলমেটের ৪টি কেন্দ্র ধ্বংসের পাশাপাশি তাদের ৫টি অ্যাম্বুলেন্স বোমার আঘাতে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে।

রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চলে এই বিমান হামলা। সিরিয়ার সেনা বাহিনী জানিয়েছে, সর্বাত্মক স্থল অভিযানের পূর্বে এ ধরণের আরও বিমান হামলা চালানো হবে।

এর আগে সিরিয়ার সরকার এক ঘোষণায় জানিয়েছিল, বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে আলেপ্পো শহরের পূর্বাংশ পুনর্দখল করার জন্য তারা নতুন এক অভিযান শুরু করতে যাচ্ছে।

Reneta

ত্রাণ-কর্মীদের কাছ থেকে এসব অভিযানের যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে তারা একে রীতিমত ধ্বংসলীলা বলে বর্ণনা করছেন। বিবিসির একজন সংবাদদাতা জানান, পূর্ব আলেপ্পোর আড়াই লাখ লোকের কাছে একে এক পূর্ণমাত্রার সামরিক আক্রমণ বলেই মনে হচ্ছে।

ব্রিটেন ভিত্তিক একটি সিরিয়ান মানবাধিকার সংস্থা বলছে,গত রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩০টি বিমান হামলা হয়েছে। সরকারি বাহিনীর হেলিকপ্টারগুলো ব্যারেল বোমা ফেলছে, কিন্তু বিমান হামলার অনেকগুলোই চালাচ্ছে রাশিয়ার জেট বিমান।

হোয়াইট হেলমেট সংস্থার প্রধান জানিয়েছেন, আলেপ্পোর আকাশে পাঁচটি রুশ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন উড়তে দেখা গেছে।

সংস্থাটি জানায়, তাদের চারটি চিকিৎসা কেন্দ্রের মধ্যে তিনটিই আক্রান্ত হয়েছে এবং অন্তত তিনটি জায়গায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে লোকজন চাপা পড়ে আছে।

সিরিয়ার সরকার এর আগেই তাদের ঘোষণায় বেসামরিক লোকদের, তাদের ভাষায়, সন্ত্রাসীদের অবস্থানগুলো থেকে দূরে থাকতে বলে দিয়েছে। তাদের ‘সেখানে থেকে যাওয়া মানেই মৃত্যুর ঝুঁকি নেয়া’ – এটা স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে নির্ধারিত কিছু চেকপয়েন্ট দিয়ে বেসামরিক লোকেরা পূর্ব আলেপ্পোর ওই এলাকাগুলো ছেড়ে যেতে পারবে।

এই অভিযানে স্থল-সেনাও নামানো হবে এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ সামরিক বাহিনীর বিবৃতিতে এই বিমান ও কামানের গোলাবর্ষণকে প্রস্তুতিমূলক বলে আখ্যায়িত করে বলা হয় এটা আরো কিছুদিন চলবে।

অন্যদিকে, যুদ্ধবিরতি পুনর্বহাল করার যে কূটনৈতিক চেষ্টা চলছিল তাতে এখন পর্যন্ত কোনো ফলই হয়নি- যা নিয়ে জাতিসংঘের দূত স্টেফান ডে মিস্টুরা হতাশা প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমর্থনের জন্য ভক্তদের সানির অভিনন্দন

পরবর্তী

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

পরবর্তী

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

কুষ্টিয়ায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT