চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে নিখোঁজ আইনজীবী রথীশচন্দ্রের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ন ০৪, এপ্রিল ২০১৮
অপরাধ, রংপুর
A A

রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনার স্ত্রী দীপা ভৌমিক এবং দীপার দুই সহকর্মীকে গ্রেপ্তারের পর তার লাশ উদ্ধার করেছে র‌্যাব। নিখোঁজ হওয়ার চারদিন পর গতকাল র‌্যাব তার বাড়ির পাশের এক বাঁশঝাড় থেকে রথীশের ব্যবহৃত একটি শার্ট উদ্ধার করে।

আর তার পরদিন গতকাল মঙ্গলবার মধ্যরাতে র‌্যাব রংপুর শহরে রথীশের বাড়ির আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

রথীশের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেন। রথীশের স্ত্রী দীপাকেও সেখানে নিয়ে গিয়েছিল র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর আরমিন রাব্বী বলেন, দীপার সঙ্গে তার এক সহকর্মী শিক্ষকের সম্পর্কের জেরে রথীশ হত্যাকাণ্ড ঘটেছে।

যে বাড়িতে রথীশের লাশ পাওয়া গেছে, তা দীপার সহকর্মী তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের ভাইয়ের বাড়ি। দীপাকে গ্রেপ্তারের কথা জানিয়ে মেজর রাব্বী সাংবাদিকদের বলেন, তার দেওয়া তথ্য মতেই লাশ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, চার-পাঁচ দিন আগে হত্যার পর লাশটি নির্মাণাধীন বাড়িটিতে মাটিচাপা দেয়া হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬

রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে অবশেষে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ!

মার্চ ২৪, ২০২৬

মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ২.৮৩ বিলিয়ন ডলার

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারাবাহিক ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT