চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানীর দায়ে গুগল থেকে বহিস্কৃত ৪৮ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

এবার যৌন হয়রানীর অভিযোগে অন্তত ৪৮ জন কর্মকর্তাকে বহিস্কার করেছে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান ‘গুগল’। এর মধ্যে শীর্ষ পর্যায়ের ১৩ জন ম্যানেজারও রয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিশাই কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানান, ‘অনৈতিক আচরণের জন্য গুগল কঠোর পদক্ষেপ নেবে’।

চিঠিটি মূলত নিউইয়র্ক টাইমস গুগলের অ্যানড্রয়েড বিভাগের এ্যান্ডি রুবিনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে লেখা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, অনৈতিক অভিযোগ থাকা পরপরই রুবিনকে প্রায় ৯০ মিলিয়ন ডলারের চুক্তিতে গুগল থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

যদিও রুবিনের এক মুখপাত্র বরাবরই এ ধরণের অভিযোগ সত্য নয় বলে জানিয়ে এসেছেন। স্যাম সিংগার নামের ঐ মুখপাত্র জানান, গুগল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত মূলত ২০১৪ সাল থেকেই। রুবিনের নতুন একটি প্রতিষ্ঠানে যোগ দেয়ার কথা চলছিল।

যৌন হেনস্তার অভিযোগ থাকলেও তাকে কেন ‘বীরোচিত বিদায়’ দেয়া হচ্ছিল সেটি নিয়েই প্রশ্ন তোলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি। সুন্দর পিশাই বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি মেনে নেয়া সত্যিই কঠিন। গুগল বরাবরই নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে সচেতন।

তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে যৌন হয়রানী এবং অনৈতিক আচরণের প্রতিটি অভিযোগ গুগল খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করে। এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ নেয়’।স্বেচ্ছা পদত্যাগের আওতায় গত দুই বছরে কাউকেই গুগল থেকে বিদায় করা হয় নি ।

নিউইয়র্ক টাইমস তার প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের দুই নির্বাহীর বরাত দিয়ে জানায় যে ২০১৩ সালে রুবিন প্রতিষ্ঠানটির এক নারীকে একটি হোটেলে ডেকে নিয়ে যৌন হয়রানী করে।

গুগল এই অভিযোগের প্রমাণ পাবার পর কোন শাস্তি না দিয়ে তাকে গুগল থেকে সরে যেতে বলে। যদিও রুবিনের দাবি ,অভিযোগের কারণে নয় তিনি ব্যক্তিগত কারণেই গুগল ছাড়তে চেয়ছিলেন।

ট্যাগ: গুগলযৌন হয়রানীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজকীয় সফরে গিয়ে ভাইরাল মেগান!

পরবর্তী

খাশোগির ব্যাপারে সংক্ষেপে ট্রাম্পকে জানিয়েছেন সিআইএ প্রধান

পরবর্তী
খাশোগি

খাশোগির ব্যাপারে সংক্ষেপে ট্রাম্পকে জানিয়েছেন সিআইএ প্রধান

বেঙ্গালুরুতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল, ইমপ্রেসের ৬ ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT