চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্তা নিয়ে এবার প্রতিবাদী আমির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

যৌন হেনস্তার প্রতিবাদে এখন সরব পুরো বলিপাড়া। সম্প্রতি  অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। আর এরপর থেকেই এ বিষয়ে মুখ খুলতে শুরু করেন একের পর একজন। সম্প্রতি এই ‘#মি টু’ আন্দোলনে শরীক হয়ে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান।

জানা গেছে, বলিউড পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী গীতিকা ত্যাগী। আর সেই পরিচালকের সঙ্গেই কাজ করার কথা ছিল আমির খানের। গুলশান কুমারের বায়োপিক ‘মোগুল’ পরিচালনা করার কথা ছিল সুভাষের। তবে ধারণা করা হচ্ছে, অভিযোগ জানার পরই সেই বায়োপিক থেকেই সরে দাঁড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

এ বিষয়ে টুইটারে আমির খান ও কিরণ রাও এক যৌথ বিবৃতিতে লেখেন, ‘দুই সপ্তাহ আগে যখন #মি টু আন্দোলন শুরু হয়, তখন আমরা লক্ষ্য করি এমন একজনের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছি যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি, বিষয়টি বিচারাধীন আছে। আমরা তদন্তকারী এজেন্সি নই। আমরা কারো বিষয়ে কথাও বলব না, এটি পুলিশ ও বিচার বিভাগের কাজ। কারো বিষয়ে কোনো মন্তব্য না করে এবং এই অভিযোগ নিয়ে কোনো সমাধানে না এসে আমরা সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Banglabid

এদিকে আমিরের এই বক্তব্যের পর সুভাষ কাপুর এক বিবৃতিতে বলেন, ‘আমি আমির খান ও কিরণ রাওয়ের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে আমি আদালতের মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানসুভাষ কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে টার্কি, তিতির ও কোয়েল পাখির অসংখ্য খামার

পরবর্তী

রিয়াল রোনালদোকে সমঝোতা করতে বলেছিল, বলেনি

পরবর্তী

রিয়াল রোনালদোকে সমঝোতা করতে বলেছিল, বলেনি

সবুজায়নের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT