চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেঙ্কারিতে গদিচ্যুত ব্রিটিশ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

যৌন কেলেঙ্কারির অভিযোগ এবং ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন। স্থানীয় সময় বুধবার রাতে পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন, তার আচরণ যে মানের হওয়ার কথা সেরকম হয়নি।

ব্রিটিশ পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানীসহ নানা রকম অভিযোগ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ফ্যালনই প্রথম রাজনীতিবিদ হিসেবে পদত্যাগ করলেন।

তিনি স্বীকার করেছেন, ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু এমনভাবে স্পর্শ করেছিলেন যা শোভন ছিল না। সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন।

Banglabid

‘১৫ কিংবা ১০ বছর আগে যেটি গ্রহণযোগ্য ছিল, বর্তমানে সেটি মোটেও গ্রহণযোগ্য নয়’ বলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্যালনের পদত্যাগের সঙ্গে তার বিরুদ্ধে নতুন কোন অভিযোগের সম্পর্ক নেই। তবে বিষয়টি নিয়ে ডাউনিং স্ট্রিট কোন মন্তব্য করেনি বলে জানানো হয়েছে।

ফ্যালন বলেছেন, ব্রিটেনের সামরিক বাহিনী যে মানের আচরণ আশা করে তার আচরণ সেরকম ছিলনা।

Reneta

এর আগে সংসদের কর্মীদের সঙ্গে ব্রিটিশ এমপি-মন্ত্রীদের ব্যাপক যৌন কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠায় কঠোর ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নিতে অগ্রসর হন প্রধানমন্ত্রী টেরেসা মে।

যৌন কলেঙ্কারির তালিকায় দুইজন কেবিনেট মন্ত্রীসহ ২০ জন মন্ত্রীও রয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে হাউজ অফ কমন্সের স্পিকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন মে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন কেলেঙ্কারি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT