চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথ নীতিমালার জটিলতা এড়াতে বিলম্বিত ‘বালিঘর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৮
বিনোদন
A A

গেল ২০ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারা হোটেলে যৌথ প্রযোজনার ছবি ‘বালিঘর’র মহরত হয়েছিল। তখন ছবির পরিচালক অরিন্দম শীল বলেছিলেন, ২০ মার্চ শুটিং শুরু হবে কক্সবাজার। কিন্তু সেই শুটিং এখনো শুরু হয়নি। পরে জানা যায়, বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশ নেওয়ার ব্যাপারে দুই দেশের সরকারের অনুমতি নিতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ‘বালিঘর’-এর শুটিং।

বর্তমানে এই জটিলতা অনেকটাই কেটে গেছে। এমনকি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ‘বালিঘর’ ছবির চিত্রনাট্য পাস হয়েছে। সেজন্য নতুন করে ছবির শুটিংয়ের তারিখ ঠিক করেছেন পরিচালক অরিন্দন শীল।

‘বালিঘর’ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের নওশাবা। চ্যানেল আই অনলাইনকে তিনি এমনটাই জানিয়েছেন। বলেছেন, আগামী ২৩ আগস্ট থেকে কক্সবাজার ছবির শুটিং শুরু হবে। চলবে টানা একমাস। নওশাবা বলেন, শুধু কক্সবাজার নয়, ঢাকা, পশ্চিমবঙ্গের বোলপুর, শান্তি নিকেতন ও কলকাতার বিভিন্ন লোকেশনে টানা একমাস চলবে শুটিং।

Banglabid

নওশাবা বলেন, ছবিটা যেহেতু যৌথ প্রযোজনায় নির্মিত হবে, সেজন্য দু-দেশের যৌথ প্রযোজনার যে নীতিমালা রয়েছে সেটা অনুসরণ করা হচ্ছে। একেবারে পুরোপুরি নীতিমাল মেনেই তৈরি হবে ‘বালিঘর’। দু’দেশ থেকে অনেক শিল্পী এই ছবিতে অভিনয় করবেন। সবার ওয়ার্ক পারমিট নিতে একটু সময় লাগছে। ‘বালিঘর’ হবে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার প্রথম ছবিতে।

এখানে যেন কেউ ফাঁকফোকড় খুঁজে না পান এবং কোনো ত্রুটি না ধরতে পারেন সেজন্য সময় নেয়া হয়েছে। দুদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে সতর্ক।

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের নাথিং বিয়ন্ড সিনেমার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। কলকাতার আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রুহুল ব্যানার্জি ,অনির্বাণ ভট্টাচার্য এর মতো তারকাদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মুখ নওশাবা ছাড়াও অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা। সাতজন বন্ধুকে নিয়ে ‘বালিঘর’ ছবির গল্প।

Reneta

দেখা যাবে, দীর্ঘ ১২ বছর পর তাদের দেখা হয়। ফিরে যায় অতীতের স্মৃতিচারণায়। ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করে। এই বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলতিশানওশাবাবালিঘরলিড বিনোদনশুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীতে পাউবোর বাঁধ নির্মাণ নিয়ে ক্ষতিপূরণ দাবি কৃষকের

পরবর্তী

মালয়েশিয়ার নির্বাচন: মুখোমুখি নাজিব-মাহাথির

পরবর্তী
মালয়েশিয়ার নির্বাচন-মাহাথির মোহাম্মদ-নাজিব রাজাক

মালয়েশিয়ার নির্বাচন: মুখোমুখি নাজিব-মাহাথির

যশোরে গরুর খাটাল থেকে ৯ জেব্রা উদ্ধার

সর্বশেষ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT