চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবি দিয়ে আবারও আলোচনায় শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১২, জুন ২০২১
বিনোদন
A A
শ্রাবন্তী সুন্দর পোশাক ও গহনা পরিহিত, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীতে সিনেমার কাজ খুব একটা না হলেও পশ্চিম বঙ্গের শোবিজ অঙ্গন থেমে থেমেই জায়গা করে নিচ্ছে সংবাদের শিরোনামে! বিশেষত তারকাদের ব্যক্তিজীবনের খবরগুলোই আলোচিত হচ্ছে এই সময়ে।

বর্তমানে চিত্রনায়িকা নুসরাত জাহানের বিয়ে, সম্পর্কের জটিলতা নিয়েই সরব টলিপাড়া। কিন্তু এরমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ফোকাস নিয়ে নিলেন আরেক চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী!

মাস সাতেক আগেই শোনা যায়, তৃতীয় স্বামী রোশানের থেকে ডিভোর্স নিতে চাইছেন শ্রাবন্তী। তারা থাকছেনও আলাদা। যদিও এখনই ডিভোর্স দিতে রাজি নন রোশান। বউকে কাছে পেতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। তবে, শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি নতুন পোস্ট অভিনেত্রীর ‘চতুর্থ’ বিয়ের জল্পনাকে উসকে দিল!

লাল শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। মাথায় টোপর। নব্য বিবাহিতার বেশে এদিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী শ্রাবন্তী। আর তা দেখেই জল্পনা রটে, তাহলে কি ‘চতুর্থবার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী?

যদিও ক্যাপশনে শ্রাবন্তী স্পষ্ট করে দিয়েছিলেন একটি ব্রাইডাল শুটের জন্য তার এই সাজ। কিন্তু, তাতে পার পাননি ট্রোলড হওয়ার হাত থেকে! বিভিন্ন জন তাকে নিয়ে ট্রোল করছেন। বেশীরভাগই কুরুচিকর মন্তব্য!

ট্যাগ: কলকাতাটলিউডডিভোর্সনায়িকানুসরাত জাহানবিবাহবিয়েভারতমহামারীশুটিংশ্রাবন্তীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও ১৬ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

পরবর্তী

বাংলাদেশি শিল্পীর আন্তর্জাতিক পুরস্কার জয়

পরবর্তী
বাংলাদেশি শিল্পীর আন্তর্জাতিক পুরস্কার জয় নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শিল্পীর আন্তর্জাতিক পুরস্কার জয়

নির্ধারিত সময়েই নির্বাচন: সিইসি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT