চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কষ্টের শেষ নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১:১৪ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

ফেব্রুয়ারি মাস যেন বাঙালির জীবনে ক্রমেই শোকের পরিপূরক হয়ে উঠছে। ১৯৫২ সাল থেকে শুরু করে ২০০৯-এ পিলখানা হত্যাযজ্ঞ। বায়ান্ন’তে যেমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বাঙালির জীবনে, ঠিক তেমনি পিলখানায় শোকাবহ ও অবিশ্বাস্য এক হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। বায়ান্নর সেই ঘটনা গৌরবময় হলেও পিলখানা হত্যাযজ্ঞ আমাদের জাতীয় জীবনে একটি শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির এই ট্র্যাজেডিতে সেনাবাহিনীর ৫৭ জন অফিসারসহ মোট ৭৪ জন শহীদ হয়েছেন। কোনো ঘটনায় এত কম সময়ে সেনাবাহিনীর এত সংখ্যক অফিসারকে হারানোর ইতিহাস সারাবিশ্বের কোথাও নেই। এমনকি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৯ মাসেও সেনাবাহিনীর এতসংখ্যক অফিসারকে হারাতে হয়নি। এই শোকাবহ ঘটনা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।

ইতিহাসের বর্বরতম এই ট্র্যাজেডির সঙ্গে জড়িত বিডিআর সদস্যসহ অনেকের বিচার হয়েছে কয়েকটি মামলায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এসেছে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজার রায়। তবে আমরা বিশ্বাস করি, অপরাধীদের যতই মৃত্যুদণ্ড কিংবা অন্য কোনো সাজা হোক, উচ্চ প্রশিক্ষিত এসব অফিসারের মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়।

আমরা আগেও বলেছি, এ অপূরণীয় ক্ষতি সংঘটিত হওয়ার আগে তা ঠেকানো গেলে এ অফিসারদের হারাতে হতো না। সারা জীবনের জন্য চোখের পানিতে ভাসতে হতো না এতগুলো পরিবারকে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রকারীরা চরম উস্কানিমূলক লিফলেট বিতরণ করেছে। বিডিআর জওয়ানরা অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে রাজনৈতিক নেতাদের কাছে গেলেও গোয়েন্দাদের কাছে সেই খবর ছিল না। এমনকি বিডিআর সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পিলখানায় যাওয়ার আগে সেখানে কোনো হামলার আশংকা নেই বলে প্রতিবেদন দিয়েছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এ ট্র্যাজেডির পর গঠিত একটি তদন্ত সংস্থার রিপোর্টে জানা গেছে, পিলখানায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এসবি ও এনএসআইয়ের নিজস্ব কোনো নেটওয়ার্কই ছিল না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকাতেও গোয়েন্দা সংস্থাগুলো এভাবে ব্যর্থ হয়েছে।

আমরা মনে করি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পিলখানার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যপদ্ধতিকে আরো উন্নত করা প্রয়োজন।  ভবিষ্যতে যাতে এমন ট্র্যাজেডি আমাদের জাতীয় জীবনে আর কখনো না আসে সেজন্য সব ধরনের প্রস্তুতি থাকতে হবে।

Reneta

পিলখানার গভীর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাক বাংলাদেশ। শোকাবহ এই ট্র্যাজেডিতে নিহত সকল শহীদের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলখানা হত্যাকাণ্ডবিডিআরবিডিআর ট্র্যাজেডিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT