চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে সিএনজি চালক থেকে মাদক সম্রাট দেলোয়ার আওয়ামী লীগ নেতা

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১:১৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী

সিএনজি চালক থেকে আওয়ামী লীগ নেতা তারপরই মাদক বিক্রেতা, ধীরে ধীরে বনে গেলেন বাহিনীর প্রধান। দলের নাম বিক্রি করে গড়ে তুলেছে অস্ত্র ও মাদকের রমরমা ব্যবসা। বলছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধু নির্যাতনের অন্যতম হোতা দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ারের কথা। গ্রেপ্তার হলেও এখনো ভয়ে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী। তার নিয়ন্ত্রণে নারী-পুরুষের সমন্বয়ে গঠিত মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে বলেও জানা গেছে।

দুর্গম মেঠোপথ, পাশে নোয়াখালী খাল, বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব একলাশপুর গ্রামে গড়ে উঠেছে কয়েকটি কিশোর গ্যাং।  খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা এই বাহিনীগুলোর মূল পেশা।

এর মধ্যে একটি গ্রুপের প্রধান হচ্ছে মো. দেলোয়ার। একসময় সিএনজি চালালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়ের ব্যবধানে দেলোয়ার এখন এলাকার শীর্ষ মাদক সম্রাট ও এলাকার ত্রাস। গত মাসের ২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে শ্লীলতাহানি করে দেলোয়ারের সংঘবদ্ধ সন্ত্রাসী দল।

ঐ সময় গৃহবধূ বাধা দিলে তারা তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। গত ৪ অক্টোবর দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেলে পুলিশ নারায়ণগঞ্জ থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরও এখনও ভয়ে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী।

গৃহবধূকে নির্যাতনের ঘটনায় নোয়াখালীতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। দাবি করেছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরো এলাকায় একক আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করছে দেলোয়ার বাহিনী। জিম্মি করে রেখেছে এলাকাবাসীকে। কেউ কোনো প্রতিবাদ করলে তার উপর গুলি চালানো হয়, তার বাড়ি-ঘরে হামলা করা হয়।

২০১৫ সালের পর থেকে বিভিন্ন সময়ে এই দেলোয়ার অস্ত্র ও মাদকসহ তিনবার গ্রেপ্তার হয়, অপরাধ করার পর গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন পেয়ে যায়। বিচার না হওয়ার প্রবণতার কারণেই সন্ত্রাসীরা আরো বড় অপরাধে লিপ্ত হচ্ছে বলে মনে করে এলাকাবাসী।

এই বাহিনীর সদস্যদের চাঁদা না দিয়ে কেউ কোনো ভবনও তৈরি করতে পারে না, দাবি অনুযায়ী চাঁদা না পেলে বন্ধ করে দেয়া হয় নির্মাণাধীন ভবনের কাজ। বাধ্য হয়েই তাদের চাঁদা দিয়ে কাজ শুরু করাতে হয়।

একলাশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, পাশের ইউনিয়নের সন্ত্রাসীদের ক্ষমতা দেখিয়ে দেলোয়ার একলাশপুরে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। সে আমাদের দলের কেউ না, সে দলের কোনো পদ-পদবিতে নেই।

নিরক্ষতার কারণে মানুষ তেমন সচেতন না যার কারণে পূর্ব একলাশপুরে সচেতন মানুষের হার কম। এই ধরনের সন্ত্রাসী গ্রুপের কারণে ভালো পরিবারের সদস্যরাও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

মেঠোপথ ও খালপাড়ের কারণে এই এলাকায় পুলিশ তেমন আসে না, আর পুলিশ না আসার কারণেই সন্ত্রাসীরা তাদের অপকর্ম করে খুব সহজেই পার পেয়ে যায়।

নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পুলিশ এখন অনেক বেশি তৎপর। কোনো বিষয়ে আমরা অভিযোগ পেলে তদন্ত করে সাথে সাথে ব্যবস্থা নেই। ইতিমধ্যে আমরা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

খুব শীঘ্রই দেলোয়ারসহ অন্য আসামীরা সর্বোচ্চ শাস্তি পাবে এমনটাই আশা এলাকাবাসীর।

ট্যাগ: গৃহবধূধর্ষণ চেষ্টানোয়াখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যালন ডি’অরের বিকল্প সর্বকালের সেরা একাদশ

পরবর্তী

চলতি মাসেই কাজলের বিয়ে, পাত্র কে?

পরবর্তী

চলতি মাসেই কাজলের বিয়ে, পাত্র কে?

কোমা থেকে আর ফেরা হলো না তারাকাইয়ের

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT