চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের সেই ছবি ফিরিয়ে আনলো ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

১৯৭২ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় তোলা যে ছবি সেসময় বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল, সেটি ফেসবুক থেকে তুলে নিয়ে তীব্র সমালোচনার মুখে আবার ফিরিয়ে এনেছে ফেসবুক।

নাপাম বোমায় পুড়ে যাওয়া নয় বছরের এক নগ্ন মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। পেছনে দেখা যাচ্ছে বোমা হামলার পর কালো ধোঁয়ার কুণ্ডলী। ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছিল এই ছবিতে। বিশ্বের শত শত প্রকাশনায় বহুবার প্রকাশিত হয়েছে এই ছবি।

কিন্তু সম্প্রতি ফেসবুক একটি পোস্ট থেকে ‘নগ্নতার’ অভিযোগে এই ছবিটি সরিয়ে নিয়েছিল। তবে সমালোচনার মুখে সেটি আবার ফেসবুক শেয়ার করার সুযোগ দিয়েছে।

Banglabid

নরওয়ের সর্বাধিক প্রচারিত আফটেনপোস্টেন পত্রিকার সম্পাদক এস্পেন এজিল হ্যানসেন অভিযোগ করেন, ফেসবুক এই ছবিসহ পুরো পোস্ট ডিলিট করে দিয়েছে। এমনকি যে রিপোর্টার এই ছবি পোস্ট করেছিলেন তার একাউন্ট পর্যন্ত সাসপেন্ড করে দেয়া হয়েছে।

সম্পাদক এসপেন হ্যানসেন অভিযোগ করেন, মার্ক জাকারবার্গ আসলে তার ক্ষমতার অপব্যবহার করেছেন।

ফেসবুক অবশ্য বলছে, সাংস্কৃতিক কারণে ‘নগ্নতা’ বলে বিবেচিত হতে পারে এমন বিষয় তাদের নিষিদ্ধ করতে হয়। তবে হ্যানসেন এই যুক্তি মানতে নারাজ। তিনি বলেন, নাপাম বোমা হামলার এই বিখ্যাত ছবিটি ফেসবুকে পোস্ট করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সরিয়ে নেয়া হয়।

Reneta

মার্ক জাকারবার্গের কাছে লেখা এক খোলা চিঠিতে হ্যানসেন তার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন। এতে তিনি মার্ক জাকারবার্গকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সম্পাদক বলে বর্ণনা করেন।

তিনি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমে এখন স্বাধীনতা খর্ব করতে চাইছে এবং অনেক সময়ই এটি করা হচ্ছে স্বৈরাচারী কায়দায়।’

হ্যানসেন বলেন, ‘যদি আপনি একটি যুদ্ধের প্রামাণ্য ছবির সঙ্গে শিশুদের নগ্ন ছবির পার্থক্য বুঝতে না পারেন, তাহলে তা কেবল নির্বুদ্ধিতারই প্রসার ঘটাবে।’

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বিবিসিকে জানান, ছবি সরিয়ে নেয়ার ঘটনার পর তিনি নিজেই আরেকবার যুদ্ধের ছবিটি নিজের ওয়ালে পোস্ট করেছিলেন সেটিকেও সরিয়ে নেয়া হয় কিনা পরীক্ষা করার জন্য। প্রতিবাদের মুখে ফেসবুকে ছবি ফিরিয়ে আনার ঘটনায় তিনি বলেন, এ থেকেই বোঝা যায়, সামাজিক মাধ্যমের ব্যবহার শুধু বাইরের সমাজে নয়, সামাজিক মাধ্যমের ভেতরেও রাজনৈতিক পরিবর্তন আনতে পারে।

ছবিটি ফিরিয়ে আনায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে ছবি পোস্ট করায় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া টম এগেল্যান্ডও।

ছবির মেয়েটি কে?
বিখ্যাত ছবিটিতে যে মেয়েটিকে দৌঁড়ে পালাতে দেখা যাচ্ছে তার নাম কিম ফুক। সায়গনের (বর্তমানে হো চি মিন সিটি) উত্তরে ১৯৭২ সালে যখন নাপাম বোমা হামলা হয় তখন তার বয়স মাত্র নয়। কিম ফুকের সমস্ত শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার নিক উট। তিনি এবং ব্রিটিশ টেলিভিশন সাংবাদিক আইটিএন-এর ক্রিস্টোফার ওয়েন তাকে হাসপাতালে নিয়ে যান।

কিম ফুক বাঁচবেন তেমন আশা ছিল না। তবে বিস্ময়করভাবে তিনি বেঁচে যান। ১৪ মাস হাসপাতালে চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে যান।

ক্রিস্টোফার ওয়েন ২০১০ সালে এই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘বোমা হামলার পর প্রচণ্ড উত্তাপে মনে হচ্ছিল কেউ যেন নরকের দরজা খুলে দিয়েছে। আমরা তারপর দেখলাম কিম এবং অন্য শিশুরা দৌঁড়ে আসছে। তাদের কেউ কোনো শব্দ করছিল না। কিন্তু বড়দের দেখার সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে কাঁদতে শুরু করল।’

কিম ফুকের বয়স এখন ৫৩। তিনি থাকেন কানাডার টরোন্টোতে। কিন্তু ৪৪ বছর আগে বোমা হামলার আঘাতের যন্ত্রণা এখনো বয়ে বেড়াতে হচ্ছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT