চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের ভিডিও স্টোরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সৎকারের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের গল্প নিয়ে তৈরি একটি সংবাদচিত্র (ভিডিও স্টোরি) যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতেছে। দেশটির রেডিও টেলিভিশন ডিজিটাল নিউজ অ্যাসোসিয়েশনের (আরটিডিএনএ) দেওয়া ‘ন্যাশনাল অ্যাডওয়ার্ড আর মুরো অ্যাওয়ার্ডস-২০২১’ পায় সংবাদচিত্রটি।

মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) সহযোগী অনলাইন সংবাদমাধ্যম বেনার নিউজ ভিডিওচিত্রটি প্রচার করায় ‘স্মল ডিজিটাল নিউজ অর্গানাইজেশন’ হিসেবে প্রতিযোগিতায় ‘এক্সিলেন্স ইন ভিডিও’ ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে। আরটিডিএনএর ওয়েবসাইটে মঙ্গলবার (১৭ আগস্ট) জয়ীদের তালিকাটি প্রকাশ করা হয়। ভিডিও স্টোরিটি তৈরি করেছেন বেনার নিউজের প্রতিনিধি শরীফ খিয়াম। এটি প্রযোজনা করেছেন আসিফ এন্তাজ রবি।

এ ব্যাপারে আরএফএ নিজেদের ওয়েবসাইটে জানায়, চলমান মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর একটি বাংলাদেশে কোভিড-১৯-এর প্রভাব সম্পর্কে ধারালো/তীক্ষ্ণ/ হুল-বেঁধানো সাংবাদিকতার জন্য বেনার নিউজে প্রকাশিত সংবাদটি পুরস্কার পেয়েছে।

Banglabid

আরএফএর সভাপতি বে ফ্যাং বলেন, ‘সামান্য বা ন্যূনতম সেন্সরবিহীন স্থানীয় খবর না পাওয়া লাখ লাখ মানুষের জন্য নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ আরএফএ অনুমোদিত বেনার নিউজ।’

রিপোর্টার শরীফ খিয়াম

‘এই পুরস্কার দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার একটি প্রমাণ, বিশেষ করে বিশ্বজুড়ে তাদের জন্য, যারা একটি মারাত্মক মহামারির দুঃস্বপ্নসম দৃশ্যের মাঝেও লড়াই করছে,’ যোগ করেন তিনি।
বেনার নিউজের ব্যবস্থাপনা সম্পাদক কেট বেডেল বলেন, ‘সংকটের মুহূর্তে সাধারণ মানুষের বীরত্বকে তুলে ধরে বেনার নিউজ বাংলা অসামান্য কাজ করেছে। মহামারির অনিশ্চয়তার মধ্যে তাদের সহানুভূতি ও সাহস এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে, যার পূর্ণ কৃতিত্ব আমাদের সাংবাদিকদের প্রাপ্য।’

গত বছরের জুনে বেনার নিউজের ইংরেজি সংস্করণে “বাংলাদেশি ভলান্টিয়ার্স বেরি ‘এবানডেন্ট’ কোভিড-১৯ ডেড” শিরোনামে এবং বাংলা সংস্করণে ‘করোনাভাইরাস: মৃতের আত্মীয়স্বজন দূরে, শেষযাত্রায় ভরসা স্বেচ্ছাসেবক’ শিরোনামে সংবাদচিত্রটি প্রকাশিত হয়েছিল। ‘করোনায় মৃত লাশ থেকে স্বজনরা দূরে, সৎকার করছেন স্বেচ্ছাসেবকরা’ শিরোনামে বাংলায় একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল তারা।
আরএফএ জানায়, দেশব্যাপী দুই মাসের লকডাউনের পর বাংলাদেশ সরকার অর্থনীতি এবং মসজিদগুলো পুনরায় চালু করার কিছুদিন পরেই বেনার নিউজের ভিডিওটি তৈরি করা হয়েছিল।

Reneta

নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে, স্বেচ্ছাসেবীরা মৃতদেহকে সম্মান জানাতে শত শত মৃতদেহ কবরস্থানে নিয়ে যান, কখনো কখনো শত শত মাইল ভ্রমণ করে পৈতৃক বাড়িতে লাশ পৌঁছিয়েছে।
বেনার নিউজ মহামারির বিরুদ্ধে লড়াইরত প্রথম সারির এমন মানুষের খুব কাছ থেকে কভারেজ দেয়ার জন্য স্কাইপ ইন্টারভিউ এবং অপেশাদার ফুটেজ ব্যবহার করেছিল। এটি তাদের নিজেদের গল্প বলার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। চারপাশের মানুষের গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে তাদের নিজস্ব ভিডিও সরবরাহের সুযোগ দেয়া হয়েছে।

আরএফএ আরো বলেছে, এভাবে কাজ করা সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষ বেনার নিউজের ওয়েবসাইট ২০২০ সালের এপ্রিল থেকে অবরুদ্ধ করে রেখেছে। ওই সময় থেকে সরকার মহামারির মধ্যে তথ্যের অবাধ প্রবাহ বন্ধ করে দেয় বলেও উল্লেখ করেছে তারা।

বেনার নিউজ দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার শ্রোতাদের নিরাপত্তা, রাজনীতি, ভূ-রাজনীতি এবং মানবাধিকার সম্পর্কে বিশ্বাসযোগ্য সংবাদ, তার প্রেক্ষিত এবং স্পষ্ট ব্যাখ্যাসহ সরবরাহ করে।
ওয়েবসাইটটিতে বাংলা, থাই, বাহাসা মালয়েশিয়া, বাহাসা ইন্দোনেশিয়া ও ইংরেজির ভাষার জন্য আলাদা হোমপেজ রয়েছে। আরএফএ জানায়, বেনার নিউজ বড় ঘটনা, সীমান্তের সমস্যা এবং সেন্সর বা উপেক্ষিত থাকা বিষয়গুলোর দিকে নজর দেয়।

এ বছর ম্যুরো অ্যাওয়ার্ডের বিজয়ী অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), এবিসি নিউজ এবং সিবিএস নিউজের মতো প্রতিষ্ঠান রয়েছে বলেও জানিয়েছে আরএফএ।
যুদ্ধ সংবাদদাতা হিসেবে সুনাম অর্জনকারী আমেরিকান সম্প্রচার সাংবাদিক অ্যাডওয়ার্ড আর মুরো সম্প্রচার সংবাদ পেশার যে মান তৈরি করেছিলেন, তার প্রতি সম্মান জানাতে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডে সেসব স্থানীয় ও জাতীয় সংবাদকে স্বীকৃতি দেয়, যা আরটিডিএনএ কোড অব এথিকসকে সমর্থন করে, প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে এবং সম্প্রদায়ের সেবা হিসেবে সাংবাদিকতার গুরুত্ব ও প্রভাবের উদাহরণ তৈরি করে।

এর আগে নিউইয়র্ক উৎসব টিভি এবং চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষ ৯ জুন তাদের ওয়েবসাইটে জানিয়েছিল, ২০২১ সালের পুরস্কারের জন্য ৪০টির বেশি দেশের অংশগ্রহণকারীর সঙ্গে লড়াই করে ‘নিউজ: রিপোর্ট/ফিচার’ বিভাগের ‘ফাইনালিস্ট’ হয়েছে সংবাদটি। আগামী ১২ অক্টোবর ওই প্রতিযোগিতার ফলাফল প্রকাশের কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মায় চলছে না ফেরি, লঞ্চে বেড়েছে যাত্রী

পরবর্তী

মেয়েদের পেতে জাপানি মায়ের রিটে হাইকোর্টের রুলসহ আদেশ

পরবর্তী

মেয়েদের পেতে জাপানি মায়ের রিটে হাইকোর্টের রুলসহ আদেশ

প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT