চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা চেয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমন্ট (টিকফা) কাউন্সিলের চতুর্থ সভায় এ সুবিধা চাওয়া হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের ওপরও জোর দেয়া হয়।

বাসস জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে টিকফা কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তরে অনুষ্ঠিত দিনব্যাপি এ সভায় ১২ সদস্যের বাংলাদেশ প্রতনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু।

প্রতিনিধি দলের সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ আঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডবি-উটিও সেলের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মইনুল ইসলাম ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রকাশ দেওয়ান এ সভায় অংশগ্রহণ করেন।

Banglabid

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারি ট্রেড রিপ্রেজেন্টেটিভ মার্ক লিন্সকট। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরের উপসহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ মিজ জেবা রেয়াজুদ্দিন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলারসহ যুক্তরাষ্ট্রের মোট ২০ জন প্রতিনিধি এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলোর নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে এ সভায় বাণিজ্য সহযোগিতাকরণ চুক্তি (টিএফএ) বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারিত করা এবং বালিতে অনুষ্ঠিত ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের আলোকে শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর অনুরোধ জানানো হয়।

এ সভায় বাংলাদেশের পক্ষ থেকে নার্স, মিডওয়াইফসহ অন্যান্য সেবাখাতের সহজভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের আহবান জানানো হয়।

Reneta

বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অনুকুল পরিবেশের বিষয়ে সব তথ্য তুলে ধরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ জানানো হয়। এছাড়া টেকনোলজি ট্রান্সফার, বাণিজ্য বিষয়ক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও উন্নয়নশীল দেশ হিসেবে টেকসই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়।

জানা যায়, ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এর দ্বিতীয় সভা এবং ২০১৭ সালের ১৭ মে ঢাকায় তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত চতুর্থ টিকফা সভায় উভয় পক্ষের মধ্যে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে  আলোচনা হয়। এ সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অপরদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসপিটিকফা চুক্তিবাণিজ্যবিনিয়োগরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT