চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক চালক সঙ্কটে যুক্তরাজ্যে অস্থায়ী ভিসা চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

ট্রাক চালকের সঙ্কটে যুক্তরাজ্যে সহজে কাজ করার জন্য একটি অস্থায়ী ভিসা স্কিম চালুর সিদ্ধান্ত নিচ্ছে দেশটির প্রশাসন।

চলতি সপ্তাহে এমন একটি বিষয়ে চূড়ান্ত করা হবে বলে আশা করা যাচ্ছে।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, অভিবাসন নিয়মের যে কোন পরিবর্তন শুধুমাত্র সীমিত সময়ের জন্য হবে। তবে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত শ্রমিকদের সংখ্যার উপর নির্ভর করে ভিসার সময়সীমা নির্ধারণ করা হবে।

Banglabid

এরই মধ্যে যুক্তরাজ্যের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক অবস্থায় ট্রাক চালকের ঘাটতি পূরণ করতে অস্থায়ীভাবে ৫ হাজার শ্রমিককে ভিসা দেওয়া হতে পারে।

বেশ কিছুদিন ধরে দেশটিতে লরি চালকদের অভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং অনেক জায়গায় পেট্রল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির রোড হাউলেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ট্রাক চালকের অভাব রয়েছে। মহামারী  এবং ব্রেক্সিটের কারণে বিদ্যমান ঘাটতি আরও খারাপ হয়েছে।

Reneta

গত জুলাইয়ের দিকে কোভিড-১৯ এবং ব্রেক্সিটের কারণে পণ্যবাহী ভারী যান চলাচলে সংকটে পড়ে যুক্তরাজ্য। তখন থেকেই লরি চালকের সঙ্কটের বিষয়টি সামনে আসে। সে সময় বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করে জানান, যুক্তরাজ্যে খাদ্য সরবরাহ ব্যবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে বিপদ হতে পারে।

সেপ্টেম্বরে এসে ব্রিটেনের সুপারমার্কেটগুলোতে সঙ্কট চোখে পড়ার মতো। ফাস্ট ফুড কোম্পানি নান্দোস, ম্যাকডোনাল্ডস এবং গ্রেগস-এর মতো জনপ্রিয় বেকারি প্রতিষ্ঠানগুলো করোনা মহামারি ও ব্রেক্সিট এর কারণে মেনু সীমিত করেছে।

গবেষণায় দেখা গেছে, গত কয়েক দশকে বিশ্বব্যাপী ট্রাক চালকের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র জায়গা যেখানে ট্রাক চালকের অভাব নেই। সমস্যা থেকে উত্তরণে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন রোড হাউলেজ অ্যাসোসিয়েশনের নীতি প্রধান রড ম্যাকেনজি।

আরেক গবেষণায় এসেছে, ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ হাজার ড্রাইভার যুক্তরাজ্য ছেড়ে গেছেন। আর ২০২১ সালে ফিরে এসেছেন মাত্র ছয়জন। পণ্য আছে কিন্তু সরবরাহের জন্য ড্রাইবারের সংখ্যা খুবই কম।

চলমান সংকট কাটাতে বড় পণ্যবাহী যান বাহন চালাতে পারে এমন যোগ্য সেনা সদস্যদের কাজের লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শিল্প নেতারা বলছেন, এই পদক্ষেপটি যথেষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT