চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বরিস জনসনের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন: ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন গ্রহণ করবেন। দেশকে নতুন এক উচ্চতায় নিতে আপনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই ব্রিটেনের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।’

বরিস জনসনের ২০১৮ সালের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: যুক্তরাজ্য বিশ্বব্যাপী নেতৃত্বের মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহি করা এবং সংখ্যালঘু রোহিঙ্গাদের সম্মানসহ, তাদের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে মিয়ানমারে স্থায়ীভাবে ফিরিয়ে নিতে কাজ করবে বলে আমরা আশা করি।

Banglabid

শেখ হাসিনা আরও বলেন: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক পরিপক্ব, শক্তিশালী এবং পরীক্ষিত। এ সম্পর্ক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহিষ্ণুতা, বাকস্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, এবং পারস্পরিক স্বার্থের অংশীদারত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে বাংলাদেশ সহযোগী হিসেবে কাজ করবে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করা ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা স্মরণ করেন যুক্তরাজ্যের রক্ষণশীল দলের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথকে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করতে অধীর আগ্রহী বাংলাদেশ।

Reneta

দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ে বাংলাদেশ অংশীদারিত্বের সঙ্গে কাজ করে যেতে চায় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT