চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেঁচে ফিরেছেন অনেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

কাজাখস্তানের আলমাটা বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে প্রায় ১২ জন। তবে ওই ঘটনায় বেঁচে ফিরেছেন আরো অনেকেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা।

উড়োজাহাজটি দেশটির বৃহত্তম শহর আলমাটি বিমানবন্দর থেকে রাজধানী নুর সুলতানের দিকে যাওয়ার পথে ৯৩ জন যাত্রী এবং পাঁচজন ক্রুসহ একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।তবে যাত্রীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে দুর্ঘটনার সময় প্রচুর কুয়াশা ছিলো।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথমে দেশটির একজন মন্ত্রী নিহতের সংখ্যা ১৫ জনের কথা বললেও পরে তা কমিয়ে ১২ জনের কথা বলা হয়।

কাজাখস্তানের বিমান কতৃপক্ষ দুর্ঘটনায় আক্রান্ত বেক এয়ারের সকল ফ্লাইট ইতিমধ্যে বাতিল করেছে। 

দেশটির উপ-প্রধানমন্ত্রী রোমান স্কেলায়ার বলেন, উড্ডয়নের সময়  উড়োজাহাজটির লেজ দুইবার রানওয়ের বাইরে চলে যায়।

দুর্ঘটানার শিকার এক ব্যবসায়ী বিবিসিকে বলেন, বিমানটি হঠাৎ করে প্রচণ্ডভাবে কম্পন শুরু করেছিল, যাত্রীরা সবাই চিৎকার করে এবং তখনি হঠাৎ উড়োজাহাজটি মাটিতে পড়ে যায়।পুরো জায়গায় অন্ধকার ছিল। আমরা সেলফোন লাইট জ্বালিয়ে সেখান থেকে বেঁচে ফিরেছি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

পরবর্তী

‘মামা-চাচা তো হলাম, এবার বাবা হওয়া বাকি’

পরবর্তী

‘মামা-চাচা তো হলাম, এবার বাবা হওয়া বাকি’

দুই সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT