চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকে বার্সায় নিজের জায়গায় দেখতে চান মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এই মুহূর্তে বার্সেলোনার জন্য সবচেয়ে কঠিন কাজটি হল লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি খুঁজে বের করা। তবে ক্লাবটির জন্য খানিকটা স্বস্তির খবর, বার্সা অধিনায়ক নাকি নিজেই নিজের উত্তরসূরি খুঁজে বের করেছেন। অধিনায়কের নির্দেশ অনুযায়ী সেই খেলোয়াড়কে এরইমধ্যে দলে টানার বন্দোবস্ত সেরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

মেসির পছন্দের খেলোয়াড়কে পেতে বেশিদূর যেতে হয়নি বার্সাকে। কয়েক মৌসুম আগে লা লিগায় খেলা দল লাস পালমাসের হয়ে খেলেন তিনি। নাম পেদ্রো রদ্রিগেজ। স্পেনে তাকে সবাই জানে ‘পেদ্রি’ নামে। বয়স মাত্র ১৬।

এই বয়সেই স্পেনের তিন জায়ান্ট- বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের নজরে পড়েন পেদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগের একটি বড় ক্লাবও নাকি তাকে পেতে আগ্রহী ছিল।

Banglabid

আগ্রহী ছিল বলতে হচ্ছে কারণ, এরইমধ্যে তাকে দলে নিয়ে নিয়েছে বার্সেলোনা। এজন্য খরচ করতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। তবে চুক্তি অনুযায়ী চলতি মৌসুমটা লাস পালমাসের হয়ে লা লিগা-২, অর্থাৎ দ্বিতীয় বিভাগেই খেলতে হবে পেদ্রিকে। অর্থের একটা বড় অংশ লাস পালমাসকে পরিশোধও করে ফেলেছে কাতালান জায়ান্টরা।

পেদ্রোর মাঝে কী এমন বিশেষত্ব আছে যে মুগ্ধ মেসি স্বয়ং? পালমাসের মূল দলের হয়ে যিনি ৮ ম্যাচ খেলেছেন, একাধিক গোল করার পাশাপাশি করিয়েছেনও কিছু গোল, বড় কথা মাত্র ১৬ বছর বয়সে বেশ পরিপক্বতা ও খেলোয়াড়ি গুণের ঝলক দেখিয়েছেন তিনি। যা মেসিকে আশাবাদী করেছে।

স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালনের প্রতিবেদন অনুযায়ী, বার্সা অধিনায়ক মনে করেন ক্লাবেরই আরেক ‘টিনএজ সেনসেশন’ আনসু ফাতির সঙ্গে ভালোই জুটি জমবে পেদ্রোর। মেসির মতে দুজনকে লম্বা সময় খেলাতে পারলে বার্সার লাভ। তাতে মেসি-সুয়ারেজরা ক্লাব ছাড়লে কিংবা অবসরে চলে গেলেও আক্রমণভাগে দুজন তরুণ যোদ্ধাকে পেয়ে যাবে বার্সা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT