চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের জন্মদিনে ভক্তদের জন্য চমক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

‘বাহুবলী’র পর ভারতীয় সিনেমায় সবচেয়ে আলোচিত ও প্রশংসিত ছবি ‘কেজিএফ’। প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! চলতি বছর ‘কেজিএফ টু’ মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। তবে জানা গেছে ছবিটির টিজার মুক্তির তারিখ।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে পরিচালক প্রশান্ত নীল নিজের টুইটারে জানিয়েছেন, ৮ জানুয়ারি অভিনেতা যশের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে আসবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর টিজার।

করোনা ভাইরাস ও লকডাউনের আগেই প্রায় ৭০ ভাগ শুটিং শেষ হয়ে গিয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং দীর্ঘ লকডাউনের কারণে বাকি ৩০ ভাগ শুটিং যথাসময়ে সম্পন্ন হতে পারেনি। আর সেকারণেই আটকে গিয়েছিল বহুল প্রতীক্ষিত এই ছবিটির মুক্তি। এখন শুধু অপেক্ষা টিজার মুক্তির, এরপরই জানা যাবে আর কতটা সময় দর্শকদের অপেক্ষা করতে হবে ছবিটি দেখার জন্য।

২০১৮ সালের ২১ ডিসেম্বর ভারতের আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটি। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ২৫০ কোটি রুপিরও বেশি! আর তাইতো এর দ্বিতীয় কিস্তি নিয়ে এত আগ্রহ দর্শকদের।

ছবিটির কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশ কে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি।

A glance into the Empire ?
It might have taken a year longer for this, but we are coming stronger, bigger & deadlier!#KGFChapter2TeaserOnJan8 at 10:18 AM on @hombalefilms youtube.@VKiragandur @TheNameIsYash @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/evCn5jiBkn

— Prashanth Neel (@prashanth_neel) December 21, 2020

ট্যাগ: কেজিএফ চ্যাপ্টার টুটিজারপ্রশান্ত নীলযশরাবীনা ট্যান্ডনসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

পরবর্তী

পাঁচে হ্যাজেলউড, স্মিথের সঙ্গে ব্যবধান কমেছে কোহলির

পরবর্তী

পাঁচে হ্যাজেলউড, স্মিথের সঙ্গে ব্যবধান কমেছে কোহলির

'নিউ নরমাল' শুটিং যেমন!

সর্বশেষ

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT