চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির স্বপ্নভঙ্গ, ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ পূর্বাহ্ণ ৩০, মে ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রথম শিরোপার আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে টমাস টুখেলের চেলসি। ইউরোপ সেরার মঞ্চে অল-ইংলিশ লড়াইয়ের শেষে ব্লুজদের এটি দ্বিতীয় শিরোপা।

পোর্তোর এস্তাডিও ডে দ্রাগাও স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে চেলসি।

২০১২ সালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে তিনবার ফাইনালে উঠে দুবারই ট্রফি নিয়ে ফিরল ব্লুজরা। ২০০৮ সালের ফাইনালে টাইব্রেকারেই তারা হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

Banglabid

বলের দখলে ম্যানসিটির পাল্লাই ছিল ভারি। কিন্তু সিটিজেনদের আক্রমণে সুবিধা করতে দেয়নি চেলসি। ম্যাচের ৪২ মিনিটে কাই হাভার্টজের গোল ভাগ্য গড়ে দেয় ট্রফির।

কাই হাভার্টজ

ম্যাচের অষ্টম মিনিটে রাহিম স্টার্লিংয়ের সুযোগ হাতছাড়ার মধ্য দিয়ে ম্যানসিটির হতাশার শুরু। পরের দশ মিনিটে তিন সুযোগ হেলায় ঠেলেন টিমো ওয়ের্নার। ২৭ মিনিটে ফোডেনের সামনে বাধা হন রুডিগার। ৩৬ মিনিটে শেষঅবধি নায়ক হাভার্টজকে হতাশ করেন জিনসেঙ্কো।

বিরতির আগে চোটের কারণে চেলসি হারায় ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। তার খানিক পরই ৪২ মিনিটে তাদের সেই গোল। নিজ গোলরক্ষকের থেকে বল পেয়ে, মাঝমাঠ থেকে থ্রু পাসে সেটি বাড়িয়েছিলেন ম্যাসন, যা নিয়ন্ত্রণে নিয়ে হাভার্টজ এগোতে থাকেন সিটিজেন বক্সের দিকে, সিটি গোলরক্ষক এডেরসন চেষ্টা করেছিলেন যথাসাধ্য, জাল খুঁজে নিতে ভুল করেননি হাভার্টজ।

Reneta

চ্যাম্পিয়ন্স লিগে নিজের ২০তম ম্যাচে প্রথমবার জালের দেখা পেলেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার হাভার্টজ। সেই গোলটিই এখন ইতিহাস।

মধ্যবিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে কেভিন ডি ব্রুইনকে হারায় ম্যানসিটি, চোটে মাঠ ছাড়েন তিনি। বদলি হিসেবে গ্যাব্রিয়েল জেসাসকে পাঠান পেপ। ৭৩ মিনিটে চেলসির ক্রিস্টিয়ান পুলিসিচের চিপ জালের দেখা পায়নি। ৭৭ মিনিটে স্টার্লিংকে তুলে আগুয়েরোকে নামান গার্দিওলা। শেষদিকে সিটি কয়েকটি মরিয়া চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১ম্যানসিটি-চেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা ভালো খেললে ফল ভিন্ন হতে পারত: সাকিব

পরবর্তী

করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৩৫ লাখ

পরবর্তী
করোনাভাইরাসে মৃত্যু

করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৩৫ লাখ

বেলারুশ

বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি বিশ্বজুড়ে সংহতি

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT