চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির সেমিতে যাওয়ার সম্ভাবনা ‘২০ শতাংশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে ৩-০ গোলে হারা ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু? লিভারপুলের সাবেক তারকা ইয়ান মোলভি হিসাব কষে বলছেন শতকরা ২০ বা তারও কম সম্ভাবনা আছে সিটিজেনদের শেষ আটে যাওয়ার। আর কোন অঘটন না ঘটলে সিটিজেনদের ৩ গোলে হারের স্বাদ দেওয়া লিভারপুলকেই সেমিতে দেখছেন অল রেডদের সাবেক এ তারকা।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে ইতিহাদে বাঁচা-মরার ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানসিটি। সেমিতে যেতে হলে এ ম্যাচে কমপক্ষে ৪-০ গোলের জয় চাই পেপ গার্দিওলার দলের।

কমপক্ষে এক হালি গোল ব্যবধানে জয় চাই। এই সমীকরণটাই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে সিটিজেনদের সামনে। উয়েফার এক পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে ১২৬ ম্যাচে প্রথম লেগে ৩-০ বা তারও বেশি ব্যবধানে জয় নিয়ে ফেরার পর ১১৭বারই পরের রাউন্ডের টিকিট পেয়েছে প্রথম লেগের জয়ী দল। কেবল শতকরা ৬ শতাংশ দলই পেরেছে পাহাড় টপকে পরের রাউন্ডে যেতে।

Banglabid

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ বা তার চেয়ে বেশি গোলে হেরেও দ্বিতীয় লেগে জিতে সেমিতে গেছে কোন দল; এমন ম্যাচ সবশেষ দেখা গেছে ২০০৪ সালে। এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেও ফিরতি লেগে নিজেদের মাঠে সেই গোল শোধ দিয়েছিল দেপার্টিভো লা করুনা। ৪-০ গোলে জিতে সেবার ফাইনালেও গিয়েছিল স্প্যানিশ দলটি।

তবে গার্দিওলা সাহস খুঁজতে পারেন তারই সাবেক ক্লাব বার্সেলোনার কাছে এবং মৌসুমের শুরুতে নিজেদের সাফল্যের কথা স্মরণ করে। গত মৌসুমে পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরেও পরের লিগে ৬-১ গোলে জিতে রূপকথা লিখেছিল মেসিরা। আর চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম দেখায় লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা।

কিন্তু কোন পরিসংখ্যানই লিভারপুলকে সেমিতে যাওয়া থেকে আটকাতে পারবে না বলে বিশ্বাস ইয়ান মোলভির। সেমির সম্ভাবনা ৮০ শতাংশ হারে তার দলের দিকেই ঝুলে আছে বলে দাবি করছেন তিনি, ‘৮০ শতাংশ সম্ভাবনা লিভারপুলের দিকে ঝুঁকে। ম্যানসিটিকে জিততে হলে বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা চাপে থাকবে। আর লিভারপুল জানে এ ধরনের পরিস্থিতির সুবিধা কেমন করে নিতে হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগম্যানসিটি-লিভারপুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT