চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ’র টানা তিন, হেরে গেছে টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবল খেলোয়াড়ের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাশলে ইয়ংয়ের জোড়া গোলে মঙ্গলবার ওয়াটফোর্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে মরিনহোর দল। তবে ম্যানইউ’র জয়ের রাতে হেরে গেছে টটেনহ্যাম হটস্পার।

নিচের সারির দল ওয়াটফোর্ডের বিপক্ষে জয়ের কাজটা প্রথমার্ধেই সেরে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয় ম্যাচ। শেষ পর্যন্ত রেড ডেভিলরা পায় ৪-২ গোলের সহজ জয়। জোড়া গোল করে ম্যানইউর জয়ের নায়ক অ্যাশলে ইয়ং।

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শিরোপা জয়ের জোর লড়াই চলছে ম্যানচেস্টারের দুই নগরপ্রতিদ্বন্দ্বী সিটি ও ইউনাইটেডের। ১৩ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে সিটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে। খুব বেশি পিছিয়ে নেই ইউনাইটেডও। ওয়াটফোর্ডকে হারানোর পর ম্যানইউর সংগ্রহ দাঁড়িয়েছে ৩২ পয়েন্ট। তারা অবশ্য ম্যানসিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

Banglabid

ওয়াটফোর্ডের মাঠে গিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ১৯ ও ২৫ মিনিটে দুটি গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন অ্যাশলে ইয়ং। ৩২ মিনিটে আরেকবার প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি অ্যান্থনি মার্শাল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল ওয়াটফোর্ড। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একটি গোল শোধ করেছিলেন ট্রয় ডেনলি। ৮৪ মিনিটে ব্যবধান ৩-২ করে ফেলেন দোকুরে। শেষপর্যায়ে অবশ্য দুই গোলের ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ম্যানইউ। ৮৬ মিনিটের মাথায় ম্যাচের ব্যবধান ৪-২ করে ফেলেন ম্যানইউর জেসে লিংগার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে টটেনহ্যাম। এ হারে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে স্পাররা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামম্যানইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুজব ছড়িয়ে কতটা কষ্ট দিয়েছেন!

পরবর্তী

বিলিয়ন ডলার দিয়ে মুক্ত দুর্নীতির দায়ে আটক সৌদি যুবরাজ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিলিয়ন ডলার দিয়ে মুক্ত দুর্নীতির দায়ে আটক সৌদি যুবরাজ

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আমন্ত্রণপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একই ফ্যাক্স নম্বর থেকে আওয়ামী লীগ-বিএনপির দুই সংগঠনের আমন্ত্রণ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT