চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ আবার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বিশেষ বাহিনী সোয়াট ‘অপারেশন হিট ব্যাক’ বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু করেছে।

বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করার পর বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে পরে শুরু হয়েছে।

এছাড়া মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানাটিও ঘিরে রেখেছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৌলভীবাজারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের নতুন করে অভিযানে সকাল থেকেই বারবার বিঘ্ন ঘটছে।

Banglabid

বুধবার নাসিরপুরের বাড়িটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা অভিযান চালান। টানা চার ঘণ্টা অভিযান চলার পর ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানান সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

এর আগে সেখানে ‍বৃষ্টির মধ্যে থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাসিরপুর গ্রামের ওই জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াট সদস্যরা।

অপারেশন শুরুর আগে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানে সোয়াট সদস্য ছাড়াও ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

Reneta

বুধবার ভোর রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। দু’টি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে তাদের ধারণা।

বিকাল পৌনে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান। বুধবার দুপুর থেকে জঙ্গি আস্তানা দু’টির ২ কিলোমিটার এলাকার জন্য ১৪৪ ধারা এই আদেশ কার্যকর আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িত হওয়ার কারণ

পরবর্তী

ক্যানসারআক্রান্ত মেয়ে শিশুদের পাশে ইমরান খান

পরবর্তী

ক্যানসারআক্রান্ত মেয়ে শিশুদের পাশে ইমরান খান

মোশাররফ করিম

মোশাররফের ‘সব চরিত্র কাল্পনিক নয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT