চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোশাররফ ক্ষমা চাইলেন কেন?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

‘ধর্ষণের জন্য যদি পোষাক দায়ী হয় তবে পাঁচ বছরের শিশু, বোরখা পরা মেয়েরাও কেনো ধর্ষিত হয়? মূলত পোষাক নয়, ধর্ষণের জন্য পুরুষের অসুস্থ মানসিকতাই দোষী।’-মোটা দাগে একটি বেসরকারি টেলিভিশনে এমন মন্তব্যই করেছিলেন মোশাররফ করিম। কিন্তু এই মন্তব্য করেই রীতিমত দেশজুড়ে সমালোচিত এই অভিনেতা। তাকে নিয়ে সোশাল মাধ্যমে চলছে তুলোধুনো। তার মন্তব্যের পক্ষে বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক।

ধর্ষণ মেয়েদের পোশা ক পরিচ্ছদে কোনো ভূমিকা রাখে না, এমন মন্তব্যকে বেশির ভাগ মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে নিয়েছেন। সোশাল মাধ্যমে যখন মোশাররফের এমন মন্তব্য নিয়ে হইচই, তখন নিজের ফেসবুকে ক্ষমা চাইলেন তিনি। বললেন: আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোষাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন ।

এমন অবস্থায় রীতিমত ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিনত হন মোশাররফ করিম। তার পক্ষে দাঁড়ান অনেকেই। এমন পরিস্থিতিতে এই ইস্যুতে কথা বলেন নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিন। এই বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি যা বলেন, তা হুবুহু তুলে ধরা হলো:

Banglabid

‘‘মোশাররফ করিম বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা। তিনি সেদিন কিছু কথা বলেছেন স্টুডিওর দর্শকদের উদ্দেশে। মেয়েদের যৌন হেনস্থার জন্য পোশাক নাকি অন্য কিছু দায়ী! যা বললেন তা এমন কোনও বিপ্লবী কথা নয়। পোশাক যদি দায়ী, তাহলে ৭ বছর বয়সী মেয়ে কি কোনও যৌন উত্তেজক পোশাক পরে যে তাকে ধর্ষণের শিকার হতে হয়? বোরখা পরা মহিলাই বা কী কারণে যৌন হেনস্থার শিকার হয়? মোশাররফ বললেন, মেয়েদের পোশাক নয়, পুরুষের নোংরা অন্তরই ধর্ষণের জন্য দায়ী। সুতরাং অন্তরের ময়লা দূর করতে হলে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধের আরেক নামই জিহাদ। যদিও মোশাররফ জিহাদের যে ব্যাখ্যা দিয়েছেন তা নবী মোহাম্মদের ব্যাখ্যা নয়। নবী মোহাম্মদ দারুল ইসলাম বানানোর জন্য উম্মতদের হুকুম দিয়েছেন বিধর্মীদের মারার। মানুষকে কুপিয়ে মেরে ফেলা যখন সভ্য জগতে সমালোচিত হচ্ছে, তখনই ইসলামের পন্ডিতেরা বুদ্ধি করে বলেছেন, নিজের ভেতরের খারাপ মানুষটা বা খারাপ মানসিকতাটার বিরুদ্ধে সংগ্রামের আরেক নামই জিহাদ। মোশাররফ সেই ভালো মানুষী সংজ্ঞা দিয়েছেন জিহাদের। মোশাররফের মতো সাদামাটা কথাবার্তা যদি মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে থাকে, আর সেই কারণে তাঁকে যদি ক্ষমা প্রার্থনা করতে হয়, তাহলে তো অন্ধকার যুগ চলছে দেশে। মোশাররফকে ক্ষমা চাইতে হলো তাদের কাছে, যারা মনে করে মেয়েদের স্বল্প পোশাকের কারণেই পুরুষেরা তাদের ধর্ষণ করে, যারা মনে করে বোরখা আর হিজাব পরে ধর্ষণ বন্ধ করতে পারে মেয়েরাই।

পুরুষদের মোশাররফ পরামর্শ দিয়েছিলেন ধর্ষণ বন্ধ করার জন্য। পুরুষানুভূতিতে আঘাতপ্রাপ্তরা চান না পুরুষ ধর্ষণ বন্ধ করুক, তারা চান ধর্ষণ যেহেতু মেয়েদের সমস্যা, সুতরাং মেয়েদের বন্ধ করতে হবে ধর্ষণ, গা গতর ঢেকে, নিজেদের পছন্দসই পোশাক পরার স্বাধীনতা বিসর্জন দিয়ে, নিজেদের মানবাধিকার বিসর্জন দিয়ে, নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে।

মোশাররফ ক্ষমা চাইলেন কেন? তিনি তো ভালো জানেন যে মেয়েরা তাদের পোশাকের কারণে ধর্ষিতা হয় না। সত্য কথা বলার জন্য ক্ষমা চাইতে হয় না কখনও। ক্ষমা চাইলে নিজেকে বড় ক্ষুদ্র করে ফেলা হয়। নিজের ওই ক্ষুদ্র, ওই কুণ্ঠিত কুঞ্চিত রূপটি দেখতে কারোরই ভালো লাগে না।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তসলিমা নাসরিনমোশাররফ করিম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সচেতনতা নির্মূল করতে পারে যক্ষ্মা

পরবর্তী

১ দিনের জন্য মুম্বাই পুলিশের কর্মকর্তা ক্যান্সার আক্রান্ত শিশু

পরবর্তী

১ দিনের জন্য মুম্বাই পুলিশের কর্মকর্তা ক্যান্সার আক্রান্ত শিশু

২৫ মার্চ

২৫ মার্চের সেই রক্ত, সেই লাল, সেই আগুন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT