চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোনাশ ইউনিভার্সিটির স্কলারশিপ পেল ২০ বাংলাদেশি শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
শিক্ষা
A A
মোনাশ ইউনিভার্সিটির স্কলারশিপ প্রাপ্ত ২০ বাংলাদেশি শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী মোনাশ ইউনিভার্সিটিতে স্বলারশিপ পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা সেবা প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সম্প্রতি সফলভাবে ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২১’ আয়োজন করে।

মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ও-লেভেল এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (মোনাশ ইউনিভার্সিটি প্রথম বর্ষের সমমান) প্রোগ্রামের এ লেভেল/এইচএসসি-এর পূর্বের ফলাফলের ভিত্তিতে ইউসিবি’র মেধাবী শিক্ষার্থীদের মোনাশ কলেজ প্রোগ্রামের সম্মানজনক এন্ট্রি-লেভেল স্কলারশিপ দিয়ে সম্মানিত করা হয়।

মোনাশ এখন ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ২০২১ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে সেরা ৪০তম প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

যেসব শিক্ষার্থী মোনাশ এন্ট্রান্স স্কলারশিপ সনদ পেয়েছেন, তাদের আগের অ্যাকাডেমিক রেকর্ডের ওপর ভিত্তি করে তারা ৩০ থেকে ৪০ শতাংশ বৃত্তি সুবিধা পাবেন।

আগের অ্যাকাডেমিক ও এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজের ওপর ভিত্তি করে স্কলারশিপের বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে ইউসিবে’তে শিক্ষার্থীরা ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ সুবিধা পাবেন।

আয়োজকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন যা তাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তারা জানান, মোনাশ স্কলারশিপের মতো সম্মানজনক পুরস্কার প্রাপ্তির বিষয়টি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গৌরবজনক মুহূর্ত। বাংলাদেশের মতো জায়গায় আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার জন্য এ ধরনের স্কলারশিপ বাংলাদেশের ভবিষ্যত তরুণদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়াণন, ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, ইউসিবি’র হেড অব এনরোলমেন্ট জামাল উদ্দিন জামি, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আমিদ হোসেন চৌধুরী, প্যারেন্টস এনগেজমেন্ট কাউন্সেলর মির্জা কায়নাথ, পুরস্কার বিজয়ী শিক্ষার্থী এবং তাদের বাবা-মায়েরা।

ট্যাগ: বাংলাদেশি শিক্ষার্থীমোনাশ ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমো’তে যুক্ত হলো দারুণ নতুন ফিচার

পরবর্তী

কলকাতা পৌর নির্বাচনে এগিয়ে তৃণমূল

পরবর্তী
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা পৌর নির্বাচনে এগিয়ে তৃণমূল

বাংলাদেশের ব্যানগামাটিয়া অ্যাসোসিয়েশনের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পোর্টস ব্যানারে সিটি ট্যাক্স নেয়া হবে না: মেয়র আতিক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT