চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ফিরলেও ভাগ্য ফেরেনি বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরি শঙ্কা কাটিয়ে লিওনেল মেসি দলে ফিরলেও ভাগ্য ফিরল না বার্সেলোনার। কোপা ডেল রে’র এল ক্ল্যাসিকোতে ড্র’য়ের পর লা লিগায়ও আটকে গেছে বার্সা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলতে গিয়ে জয় নিয়ে ফেরা হয়নি তাদের। গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

রোববার রাতে সান মামেসে লা লিগার ম্যাচে খেলার আগে দারুণ ছন্দে ছিলেন মেসি। টানা আট ম্যাচে গোলের তৃপ্তি নিয়ে ম্যাচটা খেলতে নামলেও এবার তাকে নিশানা খুঁজে নিতে দেননি বিলবাওয়ের ফুটবলাররা।

মেসির সঙ্গে লুইস সুয়ারেজ আর ফিলিপে কৌতিনহোদেরও আটকে রাখে স্বাগতিকরা। এখানেই শেষ নয়, আক্রমণেও কম যায়নি স্বাগতিক বিলবাও।

বার্সা গোলকিপার সামাল না দিতে পারলে হয়তো হার নিয়েই মাঠ ছাড়তে হতো বার্সাকে। মার্ক-আন্দ্রে টের স্টেগেন বারবারই প্রতিরোধের প্রাচীর তুলে দাঁড়িয়েছেন। যেমনটা করেন খেলার ১৭তম মিনিটে। প্রতিপক্ষের মার্কেল সুসায়েতার শট কর্নারের বিনিময়ে আটকে দেন স্টেগেন। এভাবে একের পর এক গোল প্রতিরোধ করে যান তিনি।

বার্সা বিচ্ছিন্নভাবে বেশ কয়েকবার আক্রমণে গেলেও নিশানা খুঁজে নিতে পারেনি। এমনকি ইনজুরি সময়ে বিলবাও দশজনের দল হয়ে পড়লেও তা কাজে লাগাতে পারেনি জায়ান্টরা। এবারের মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে গোল পেল না বার্সেলোনা।

এই ড্রয়ের পরও শীর্ষেই থাকল বার্সা। ২৩ ম্যাচে কাতালানদের অর্জন ৫১ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে এরপরই আছে রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন সৈয়দ আবুল হোসেনের সততা এবং পদ্মা সেতুর মাথা তুলে দাঁড়ানো

পরবর্তী

চেলসিকে হাফডজন দিয়ে লিভারপুলের ঘাড়ে সিটির ‘বন্দুক’

পরবর্তী

চেলসিকে হাফডজন দিয়ে লিভারপুলের ঘাড়ে সিটির ‘বন্দুক’

Sagor Runi murder

সাগর-রুনি হত্যা: ৭ বছরেও কোনো কূল কিনারা নেই

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT