চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমার-রামোসদের পরের ম্যাচ কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার, এমবাপে ও মারকুইনোস ফুটবল খেলছেন, প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির পিএসজিতে আসা নিয়ে যখন ডামাডোল চলছিল, তখন মাঠে গড়িয়ে গেছে লিগ ওয়ানের নতুন মৌসুম। সেটিতে নিজেদের প্রথম ম্যাচে জয়েই আর্জেন্টাইন মহাতারকাকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন নেইমার-এমবাপেরা।

গত রোববার রাতে ট্রয়ের মাঠে ২-১ গোলের জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে পিএসজি। আশরাফ হাকিমি ও মাউরো ইকার্দির গোলে ৩ পয়েন্টে নতুন মৌসুমে লিগ যাত্রা হয় প্যারিসিয়ানদের।

সেই জয়ের পর মেসি ডামাডোল বাড়তে বাড়তে একটা পরিণতিও পেয়েছে। মঙ্গলবার রাতে দুই বছরের চুক্তিতে পিএসজিতে নাম লিখিয়েছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক। এখন নেইমার-এমবাপে-রামোসদের সতীর্থ হয়ে তার মাঠে নামার পালা।

Banglabid

লিগে পিএসজির পরের ম্যাচ ১৪ আগস্ট। দিনটি শনিবার, সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাটা ঘুরে যখন ১৫ আগস্টে পা দেবে বাংলাদেশ, তার এক ঘণ্টা পর, মানে রাত ১টায় ঘরের মাঠে নামবে পিএসজি। প্রতিপক্ষ স্ট্রসবুর্গ।

একে তো মহাতারকাকে দলে টেনেছে পিএসজি, তার উপর চুক্তি সম্পন্ন করার পরের ম্যাচটিই আবার ঘরের মাঠে। মেসিকে মাঠে নামিয়ে দেয়ার জোর সম্ভাবনাই জেগেছে ওই ম্যাচে।নতুন প্যারিস সেন্ট জার্মেই দলের সদস্য হিসেবে মেসি, নেইমার ও এমবাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

যদিও রহস্য রেখে দিয়েছেন মেসি। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে আনার পর কবে মাঠে নামছেন মেসি, সেই প্রশ্নও ছুটে গিয়েছিল। মেসি তাতে দোলাচলে রাখার মতো উত্তর দিয়েছেন। অবশ্য কারণও আছে।

Reneta

কারণটা হল, মাসখানেক ধরে মাঠে নেই মেসি, পা আর ফুটবলের মেলবন্ধন ঘটেনি। একে তো প্যারিসে নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন কোচ, সবকিছুই নতুন। তার উপর নিজেকে প্রস্তুত করে নেয়ার একটা বিষয়ও আছে। প্রাক-মৌসুম প্রস্তুতি বা কোনো ম্যাচ যে খেলা নেই গত একমাস।

মেসির উত্তর ছিল তাই, ‘আমি মাসখানেক ধরে খেলার বাইরে, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলার পর থেকেই মাঠে নেই। গতকাল(মঙ্গলবার) কোচিংস্টাফের সদস্যদের সঙ্গে কথা বলেছি, আমার ধারণা যতদ্রুত সম্ভব মাঠে ফিরতে পারব। তবে আমার কাছে সেটি নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ আপাতত নেই।’ফুটবলার লিওনেল মেসি প্যারিসে পৌঁছেছেন, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে নামতে মুখিয়েই আছেন মেসি। বন্ধু নেইমার ও নতুন সতীর্থ কাইলিয়ান এমবাপেকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আক্রমণে তাদের হবু জুটিকে ‘এমএনএম’ ডাকা হচ্ছে। পিএসজিতে আসার পেছনে অনুপ্রাণিত করেছেন নেইমার, সেটিও গোপন রাখেননি মেসি।

পিএসজিতে ডি মারিয়া, পারেদেসের মতো বন্ধুরা আগে থেকেই আছেন মেসির। রিয়াল থেকে আসা সার্জিও রামোস তাকে স্বাগতম জানিয়ে রেখেছেন। এসেই মার্কো ভেরাত্তিকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন দেখার শুধু ৩০ নম্বর জার্সিটা গায়ে জড়িয়ে কতদ্রুত মাঠে নেমে পড়েন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিমেসিরামোসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়

পরবর্তী

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে

পরবর্তী
অনলাইন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে

ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে ২০২১ এর ওয়েবিনার ছবি, যুব নেতৃত্বে খাদ্য ব্যবস্থার পরিবর্তন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব নেতৃত্ব এবং উদ্যোগের মাধ্যমে খাদ্য ব্যবস্থার পরিবর্তন করতে হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT