চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হাতে সপ্তম ব্যালন ডি’অর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা লিওনেল মেসি হাতে ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডটা তারই ছিল। সেটি আরও একধাপ এগিয়ে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে যোগ হয়েছে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয়ের কীর্তি।

সোমবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে তুলে দেয়া হয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি। ভোটে সর্বোচ্চ ৬১৩ পয়েন্ট পেয়েছেন। মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেল্লাস।

৩৪ বছর বয়সী মেসি যখন সপ্তমস্বর্গে, তখন আরেক মহাতারকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদোকে ভোটাভুটিতে ছয় নম্বর স্থানে থেকে যেতে হয়েছে।

Banglabid

মেসির সঙ্গে পুরস্কারের দৌড়ে ছিলেন চারজন- রবার্ট লেভান্ডোভস্কি, জর্জিনহো, করিম বেনজেমা এবং এনগোলো কান্তে। জার্মান বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভা হয়েছেন দ্বিতীয়।

ক্লাব ফুটবলে আহামরী অর্জন নেই গত মৌসুমে। বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেয়ার আগে কাতালান জার্সিতে জিতে আসেন কোপা ডেল রে। তবে বাজিমাত করেন আর্জেন্টিনা জার্সিতে। আড়াই যুগের দীর্ঘ শিরোপা খরা ঘোচান জাতীয় দলের। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে জেতেন কোপা আমেরিকা।

আর্জেন্টিনার জয়ে সামনে থেকেই দেন নেতৃত্ব। ৪টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন পাঁচ গোলে। বার্সার হয়ে গত মৌসুম করে যান সর্বোচ্চ ৩০ গোল। জেতেন লা লিগার সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি।

Reneta

মেসির ঝলমলে রাতে বর্ষসেরা ক্লাবের অর্জন চেলসির। বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার গেছে লেভান্ডোভস্কির হাতে। সেরা গোলরক্ষক ইউরোজয়ী ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপিএসজিবার্সেলোনাব্যালন ডি”অরমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প

পরবর্তী

ছাত্র নিহত হওয়ার পর রাতে রাজধানীতে বেশ কিছু বাসে আগুন

পরবর্তী
রাতের রাজধানীতে বাসে আগুন লাগার দৃশ্য, ধোঁয়া ও অগ্নিকুণ্ড স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র নিহত হওয়ার পর রাতে রাজধানীতে বেশ কিছু বাসে আগুন

নিহত দুই ব্যক্তির জন্য শোক প্রকাশ করছে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার কাউন্সিলর হত্যায় অভিযুক্ত দুই ব্যক্তি 'বন্দুকযুদ্ধে' নিহত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT