চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে খেলতেই হবে নেইমারকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন নেইমার। ম্যাচের পর ইএসপিএনের সঙ্গে তার আলাপনে এমন এক কথা উঠে এসেছে, তাতে নতুন চোরাস্রোত বইতে শুরু করার কথা ফরাসি ক্লাবটির কর্তাদের মনে। সাক্ষাৎকারে পুরনো কাসুন্দি নতুন করে ঘেঁটেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জানিয়ে দিয়েছেন, প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে চান আরও একবার।

বুধবার রাতে ম্যাচের পর ইএসপিএন থেকে জিজ্ঞেস করা হয়েছিল, মেসির সঙ্গে আরও একবার খেলার সুযোগ পেলে খেলবেন কিনা? নেইমারের জবাবটা ছিল ইতিবাচক, ‘আমি সবচেয়ে বেশি করে যা চাই তা হল, তার(সঙ্গে) খেলার আনন্দ উপভোগ করা।’

কোথায় মেসির সঙ্গে আবার পুনর্মিলন হবে? এই কথার উত্তরে হেঁয়ালি মিশে ছিল নেইমারের, ‘সে চাইলে আমার জায়গায় খেলতে পারে, আমার এতে কোনো আপত্তি নেই। তবে এটা নিশ্চিত, আগামী বছর আমরা একসঙ্গে খেলবোই।’

Banglabid

নেইমারের শেষ কথাতে রসদ আছে যত জল্পনা-কল্পনার। তার এমন কথার অর্থ হতে পারে দুটো। প্রথমত, ২০১৭ সালে পিএসজি যাওয়ার পরপরই তাকে ফেরানোর ব্যাপারে বার্সার চেষ্টার কমতি নেই। ৩৩ বছর বয়সী মেসির যোগ্য বিকল্প হিসেবে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে ফের ন্যু ক্যাম্পে আনার ইচ্ছাটা বার্সা গোপন রাখেনি কখনোই।

দ্বিতীয় অর্থটা হতে পারে বার্সার জন্য বেশ রোমহর্ষক। বায়ার্ন মিউনিখের কাছে গত চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ন্যু ক্যাম্প ছাড়তে চেয়েছিলেন মেসি। তখন তাকে পাওয়ার জন্য ম্যানসিটির সঙ্গে লড়াইয়ে ছিল পিএসজিও। চলতি মৌসুমে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। এমনও হতে পারে, সেই চুক্তি শেষে প্যারিসে নেইমারের সঙ্গে পুনর্মিলিত হতে পারেন বার্সা অধিনায়ক!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সামেসি-নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT