চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্য অপেক্ষা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে পুরোদমে অনুশীলন শুরু করার সপ্তাহ পেরিয়েও অভিষেকের অপেক্ষা বাড়ছে লিওনেল মেসির। ফ্রেঞ্চ জায়ান্টদের জার্সিতে শুক্রবার রাতেও মহাতারকাকে নামাচ্ছেন না কোচ মাউরিসিও পচেত্তিনো।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রেস্টের মাঠে খেলতে নামবে পিএসজি। এই ম্যাচের স্কোয়াডে মেসিকে যোগ করা হবে না বলেই খবর ফ্রেঞ্চ মিডিয়ায়। থাকছেন না তার বন্ধু নেইমার, স্বদেশি লিয়ান্দ্রো পারেদেসও।

সতীর্থরা যখন বৃটট্যানিতে ভ্রমণ করবেন লিগ ওয়ানে ব্রেস্ট ম্যাচের জন্য, মেসি তখন লা প্যারিয়ানদের অনুশীলন মাঠেই ব্যস্ত থাকবেন নিজেকে প্রস্তুতে। মেসি, নেইমার, পারেদেস- তিনজনই কোপা আমেরিকার ফাইনালে খেলেছেন, এবং ক্লাবের হয়ে কোনো প্রাক-মৌসুম ম্যাচে নামেননি।

Banglabid

নতুন ক্লাবে ‘৩০ নম্বর’ জার্সিতে আর্জেন্টাইন অধিনায়ককে খেলতে দেখতে, নেইমারের সঙ্গে জুটি গড়তে দেখতে তাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের। ২৯ আগস্ট ডি মারিয়া-এমবাপেদের পাশে খেলতে দেখা যেতে পারে মেসিকে।

মেসি একমাস খেলার বাইরে ছিলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর। কোনো প্রাক-মৌসুম ম্যাচ তো খেলেননি, উল্টো ক্লাব বদলের শারীরিক-মানসিক ধকল ছিলই। ছিল নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুন কোচের অধীনে, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারও। সে পথেই আছেন, তবুও দেখেশুনেই অপেক্ষার শেষ টানতে চান পচেত্তিনো।

লিগ ওয়ানে পিএসজির নতুন মৌসুমের যাত্রা শুরু হয়ে গেছে মেসি আসার আগেই। ট্রয়ের পর স্ট্রসবুর্গের বিপক্ষে জিতে দুইয়ে দুই করেছে শিরোপা প্রত্যাশীরা। শুক্রবার তিনে তিন করার সুযোগ। পরে চারে চার করার জন্য ঘরের মাঠ মাঠ পার্ক ডে প্রিন্সেসে ২৯ আগস্ট রেইমস ম্যাচ, যাতে অভিষেক হতে পারে মেসির।

Reneta

রেইমস ম্যাচে মেসি খেলবেন, এর কারণও আছে। সেপ্টেম্বরের শুরুতে জাতীয় দলের ডাকে সাড়া দিতে যাবেন তিনি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ আছে। প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়া। আন্তর্জাতিক বিরতির আগেই মেসিকে মাঠে নামিয়ে দিতে চায় পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা খুশি, জানেন না বনি কাপুর!

পরবর্তী

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পরবর্তী

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন পপস্টার আরিয়ানা

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT