চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলে এগিয়েও ড্রয়ের চক্রেই আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও চিলির ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও শেষে খেই হারিয়ে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার মিশনে নেমেও একই চক্রে আটকে থাকল লিওনেল মেসিরা। চিলির বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে রিও ডি জেনিরোতে কোপার গ্রুপ ‘বি’র ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি কিকে গোল করেছেন মেসি।

মাঠের খেলায় দাপট ছিল আর্জেন্টিনারই। আক্রমণের পর আক্রমণ শানিয়েছে তারা। মেসির বানিয়ে দেয়া বলে মার্টিনেজ, গঞ্জালেসরা একাধিক সুযোগ হাতছাড়া করেছেন। চিলি পোস্টে প্রাচীর হয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ক্লদিও ব্রাভো।কোপা আমেরিকা খেলোয়াড়রা মাঠে একে অপরের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিন্তু ম্যাচের ৩৩ মিনিটে আর মেসিকে আটকাতে পারেননি ব্রাভো। বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো দর্শণীয় ফ্রি কিকে লিড আনেন আর্জেন্টিনা আধিনায়ক। জাতীয় দল জার্সিতে তার ৭৩তম গোল।

প্রথমার্ধে আরও দুটি সুযোগ হাতছাড়া করে বিরতিতে যায় আর্জেন্টিনা। মার্টিনেজের পর গঞ্জালেস একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন।

মধ্যবিরতির পর ফিরে সমতা টানে চিলি। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টিতে গোল আনে তারা। ভিদালকে বক্সে ফাউল করেছিলেন তাগলিয়াফিকো, ভিএআরের স্পট কিকের বাঁশি বাজান রেফারি।আর্জেন্টিনা ও চিলির ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টির সময় একদফা নাটক হয়। আর্তুরো ভিদাল নিয়েছিলেন শট, সেটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ওঁত পেতে থাকা এডুয়ার্দো ভার্গাস।

ম্যাচের ৭১ মিনিটে মেসির শটে ফের দেয়াল হন ব্রাভো। ৮০ মিনিটে মেসির বানিয়ে দেয়া বলে সুযোগ নষ্ট করেন গঞ্জালেস। যোগ করা সময়েও মেসিকে একটুর জন্য হতাশ করে চিলি, তার হেড গোলের খুব কাছে থেকে ফেরান ডিফেন্ডার রোকো।

তাতে এক সপ্তাহ আগে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা ফলেই ফের আটকে যেতে হয় আর্জেন্টিনাকে। হারাতে হয় পয়েন্ট।

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ৭৩ হাজার ডোজ

পরবর্তী

আষাঢ়ের প্রথম সকালে বৃষ্টিস্নাত রাজধানী

পরবর্তী
বৃষ্টির মধ্যে রিকশা ও অটো রিকশা চলাচল করছে ঢাকার রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আষাঢ়ের প্রথম সকালে বৃষ্টিস্নাত রাজধানী

করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার জন্য স্বজনরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT