চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলেও মাধুর্যহীন জয় বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুর্দান্ত প্রতাপে মৌসুম শুরুর পর আচমকাই পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। ছন্দ হারানো কাতালান ক্লাবটি টানা তিন ড্রয়ে যখন চাপে তখন ত্রাতা আবার সেই লিওনেল মেসি। তার একমাত্র গোলেই শনিবার রাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

ন্যু ক্যাম্পে নিজের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সা। যদিও গোল মিসের মহড়া না দিলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো ফেভারিটরা। এমন কী শেষ দিকে পেনাল্টি থেকেও করতে পারেননি মেসি। তার অপর গোলটিও অবশ্য পেনাল্টি থেকে। এর আগে তিনি ছাড়াও সুযোগ মিস করেন লুইস সুয়ারেজ।

নিজেদের মাঠে শুরু থেকেই দাপটে খেললেও প্রথম গোলটি পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সার। পেনাল্টি থেকে গোল করেন মেসি। তবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ভিডিও রিপ্লেতে জেরার্ড পিকে এমনিতেই পড়ে যান প্রতিপক্ষের ডি-বক্সে। তাকে জোরালো কোনো ফাউল করা হয়নি। এ অবস্থায় ভিএআর প্রযুক্তির সাহায্য নেননি রেফারি।

এই নিয়ে এবারের লা লিগায় ২২ নম্বর গোলটি পেলেন মেসি। মৌসুমে সব মিলিয়ে এটি তার ৩০তম গোল। টানা ১১ মৌসুমে কমপক্ষে ৩০টি করে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই প্লে-মেকার। কিন্তু এলএম টেনের কীর্তির ম্যাচে মাধুর্যহীন জয় বার্সার।

এগিয়ে গিয়ে অবশ্য এলোমেলো ফুটবল খেলেছে বার্সা। একের পর এক সুযোগও মিস করেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে লিঁও’র বিপক্ষে নামার আগে দলের পারফরম্যান্স ভাবাচ্ছে বার্সাকে। তার ওপর লা লিগায় নিজের ৩০০তম মাইলফলকের ম্যাচে ছন্দে ছিলেন না পিকে।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সা। ৪৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জায়ান্ট কিলারদের উড়িয়ে দিল ম্যানসিটি

পরবর্তী

ঢাবিতে ‘মাতৃভাষা সাইকেল র‍্যালি’

পরবর্তী

ঢাবিতে ‘মাতৃভাষা সাইকেল র‍্যালি’

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘নৌ ডাকাত’ নিহত

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT