চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেল: উত্তরা টু আগারগাঁও অংশের উড়ালপথ ও স্টেশন নির্মাণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

মেট্রোরেল প্রকল্পের উত্তরা টু আগারগাঁও অংশের প্রায় বারো কিলোমিটার উড়ালপথ এবং নয়টি স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর আগারগাঁও এলাকায় এই নির্মাণ কাজের সূচনা করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মেট্রোরেলের রুট এবং স্টেশন নির্মাণের মধ্য দিয়ে আমরা এ প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেলাম। ইতোমধ্যে ডিপো নির্মাণ এবং ডিপো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।

ওবায়দুল কাদের বলেন, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পে জাইকা’র প্রকল্প সহায়তা প্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকা।

Banglabid

তিনি বলেন, আটটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে সকল প্যাকেজের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে। দু’টি প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার উড়ালপথ এবং ৯টি স্টেশন নির্মিত হতে যাচ্ছে বলে মন্ত্রী এসময় জানান।

প্রথম পর্যায়ে বারো কিলোমিটার উড়ালপথ এবং উত্তরা-উত্তর, উত্তরা-সেন্টার, উত্তরা-দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া,শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশন নির্মাণ করা হবে।

আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায় এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হবে।

Reneta

অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মেদ, মেট্রোরেল প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন খানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমেট্রোরেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নেইমার এখনো বার্সার, দেখি কী হয়’

পরবর্তী

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান হাথুরুসিংহে

পরবর্তী
চন্ডিকা হাথুরুসিংহে

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান হাথুরুসিংহে

দুদকের নজরদারিতে অনেক ব্যাংকের এমডি ও ব্যবসায়ী: দুদক চেয়ারম্যান

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT