চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজবানি ভোজে শেষ ক্রিকেটারদের ঈদ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০৭ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
দুই ক্রিকেটার ঈদে মেজবানি ভোজের সময় হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পেশাদারিত্বের খাতিরে এমন উৎসর্গ কখনও কখনও প্রয়োজনীয় হয়ে পড়ে। টাইগার ক্রিকেটাররা সেটা ভালো করেই জানেন। দেশের হয়ে খেলতে কতসময় বিদেশে কাটাতে হয়, সেটার মাঝে ঈদও পড়ে। কিন্তু দেশের মাটিতে থেকেও যখন পরিবারের সঙ্গে ঈদ করা হয়ে ওঠে না, তখন পেশাদারিত্বের আড়ালে খানিকটা মন খচখচানি তো থাকেই। নাসির-সাব্বিররা যখন সেই নিয়তিটা মেনে নিয়েই ঈদের দিনেও ব্যাট-বল হাতে অনুশীলনে, তামিম তখন ব্যস্ত সতীর্থদের ঈদে আরেকটু ভিন্ন আমেজ জড়িয়ে দিতে। তাইতো মেজবানি ভোজের মধ্য দিয়েই ক্রিকেটারদের ঈদের শেষটা এল।

ঈদুল আজহা উপলক্ষে তামিম ইকবালের পরিবার চট্টগ্রামে থাকা ক্রিকেটারদের আতিথেয়তা দেবেন, তা ঠিক করা ছিল আগেই। ক্রিকেটাররা দুই ভাগে চট্টগ্রামে আসায় আয়োজনটা কখন হবে সেটি নিয়েই যতটুকু ছিল সিদ্ধান্তহীনতা। শেষপর্যন্ত মেজবানি ভোজ রাতে করায় সব ক্রিকেটারই নিতে পারলেন সতীর্থের পরিবারের দেওয়া আতিথেয়তা। বাদ যাননি কোচিং স্টাফরাও।

সন্ধ্যায় তামিমের কাজীর দেউড়ির বাসায় যান শুক্রবার বিকেলে চট্টগ্রামে আসা কোচিং স্টাফ ও ছয় ক্রিকেটার- নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। তামিম এবং তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান ক্রিকেটার-কোচিং স্টাফদের অভ্যর্থনা জানান।

Banglabid

ঢাকা থেকে বিমানপথে মুশফিক-সাকিব-মিরাজ-তাইজুল-তাসকিনসহ ৮ ক্রিকেটার যখন চট্টগ্রামে পৌঁছালেন, ঘড়ির কাটায় রাত সাড়ে ৯টা। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার কিছুপর তারাও ছুটে গেলেন তামিমের বাসায়। শেষপর্যন্ত ঈদ মিলনমেলা বসল মিরপুর টেস্টের জয়ী দলের। যার শেষ মেজবানি ভোজের মধ্যদিয়ে।

সোমবারই চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পুরো সপ্তাহ ব্যাট-বল নিয়ে কাটবে বাংলাদেশ। রোববার সকাল ১০টা থেকে পুরো দল অনুশীলন করবে দ্বিতীয় টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT