চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক পাগল বলার পর অাসিফ যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এবারের বিপিএলে সবচেয়ে আলোচনায় এসেছে সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও রবিশাল বুলস’র অধিনায়ক মুশফিকুর রহিমের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে কিছুটা পানি ঢেলে ঠান্ডা মাথায় মুশফিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ।

মুশফিকের পাগল বলাকে বাংলা গানের ‘যুবরাজ’ হাসিমুখে মেনে নিয়ে লিখেছেন, ‘আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিলো আমার পাগলটা চলে গেলো । আমার পাগলা ফ্যান গ্রুপ, পরিবার, বন্ধু বান্ধব সহ যারা আমাকে চেনেন, তাদের দৃষ্টিতে আমি পাগলই । এ শব্দটাকে আমি ভালবাসি, কারণ আমাকে যারা ভালবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেষ্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছে, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি বরং খুশী ।

নিজেকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ফ্যান বলে দাবি করে লিখেন, মুশফিকুর রহিম আমাদের প্রিয় মুশি দেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার । ক্রিকেট পাগল বাংলাদেশ সব সময় মিঃ ডিপেন্ডেবলের ব্যাটের দিকে তাকিয়ে থাকে । কারো উপর ভরসা থাকলেই কেবল মাত্র এধরনের প্রত্যাশা করা যায়, মুশি ঠিক তাই । বাংলাদেশের ক্রিকেট মুশির কাছ থেকে আরো অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি কোনভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি ।asif

Banglabid

ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্ন ভাবে অর্বাচীনের কাজ। আমার পোস্টে যা লিখেছি তা ছিলো আমার ব্যক্তিগত মতামত, পর্যবেক্ষণ । আমার বাবা-মা মারা গেছেন আরো আগে । মুশির বাবা একজন ক্রিকেট লাভার পরহেজগার মানুষ, সে নিজেও একজন ধার্মিক মানুষ। কিছু কথার কারণে তৃতীয় কেউ আমাদের বাবা-মাকে গালি দিচ্ছে, এটা খুব পীড়াদায়ক, তবে আমার ফ্যানরা ভদ্রভাবেই ব্যাপারটা ডিল করেছে। মুশির প্রতি আমার কোনো রাগ নেই, আমি তাকে অনেক ভালবাসি। দুয়েকদিনের মধ্যে আমি মুশির সাথে সেলফি তুলবো ইনশাল্লাহ। যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি সরি বলবো।

ভক্তদের উদ্দেশ্যেও আসিফ লিখেন, সবাইকে বলতে চাই এই বিষয়টা নিয়ে অনুগ্রহ করে ঠান্ডা থাকুন । মুশফিক আমাদের জাতীয় সম্পদ, সাধারণ নাগরিক হিসেবে তাকে আমরা সবাই ভালবাসি। জয় হোক ক্যাপ্টেনের , জয় হোক ক্রিকেটের।asif-celeb

প্রসঙ্গ, বিপিএল আসরের অন্যতম দল বরিশাল বুলস টানা পাঁচ ম্যাচ হেরে কুপোকাত। এর মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে আগুনে ঘি ঢেলে দিলেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী আসিফ আকবর।

Reneta

এ নিয়ে আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটসও দেন। এর পরই আজ মঙ্গলবার টানা ষষ্ঠ ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে জনপ্রিয় এ সংগীতশিল্পীকে পাগল বলে মন্তব্য করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে যুবক নিহত

পরবর্তী

জ্বালানী ছাড়া অবতরণের চেষ্টায় বিধ্বস্ত হয় প্লেনটি

পরবর্তী

জ্বালানী ছাড়া অবতরণের চেষ্টায় বিধ্বস্ত হয় প্লেনটি

তারুণ্যের উদ্দীপনায় ব্যান্ড ফেস্ট শুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT