চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে যুবশপ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
কৃষি
A A

মুজিববর্ষে ১০০টি যুবশপ এবং ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ এর মধ্যে ‘কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ব্যবস্থাপনা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, কৃষক স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য এলাকায় প্রাথমিকভাবে কমপক্ষে ১০০টি যুবশপ ও এক্সপ্রেস কিচেন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরে সারাদেশে ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পটি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) এর একাধিক লক্ষ্য এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে বিশ্বাস তার। বলেন, প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের উৎপাদন থেকে শুরু করে পণ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিপণন (আউটলেট ও অনলাইন) ও ভোক্তা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করে একটি কৃষি-ইকোসিস্টেম গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এ প্রকল্প দেশের যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের নায্য মূল্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

Reneta

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো: আখতার হোসেন এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ, ঢাকা- এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী গোলাম আলী সুমন সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিববর্ষযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীযুব ও ক্রীড়া মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT