চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন: সেক্টর কমান্ডারস ফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভোট দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও নির্বাচন ২০১৮’ শীর্ষক তারুণ্যের সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আসন্ন নির্বাচন উপলক্ষে ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ এই সংলাপের আয়োজন করেন।

বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি বা দলকে নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য বিজয়ী শক্তিকে জয়ী করতে হবে। পক্ষের শক্তি বিজয়ী হলেই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

Banglabid

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব ও কয়েক শতাধিক তরুণ উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, আজকের বাংলাদেশ কিছু মানুষের অবদান। তাদের কথা চিন্তা করেই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন পথে যাবে। শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিতে হবে।

Reneta

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ঐক্যফ্রন্ট তাদের ইশতেহারে রাষ্ট্র মেরামতের কথা বলেছে। কিন্তু কাদেরকে নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে? যারা ৭৫ এর পর থেকে বাংলাদেশকে ধ্বংস করেছে, তারা হবে মেরামতকারী। এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এটা বুঝেই আগামী নির্বাচনে ভোট দিতে হবে। সত্য মিথ্যার মাঝখানে কোন জায়গা নেই। তাই আগামী নির্বাচনে ব্যক্তি বা দল নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ভোট দিতে হবে।

তরুণদের উদ্দেশ্যে কে এম শফিউল্লাহ বলেন, আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য বিজয়ী শক্তিকে জয়ী করতে হবে। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অস্ত্রের জোরে নয় বরং জনগণের ভোটে বিজয়ী হয়েছিল। তাই এবারেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনভোটমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT