চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিপণের জন্য খুন: বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
মৃতদেহের পাশে প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মুক্তিপণের জন্য খুন হওয়া হান্নান হত্যার বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী।

বিক্ষোভকারীরা চাঁদপুর-কুমিল্লা সড়কও অবরোধ করেন। সে সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ চলে।

বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশে কালিবাড়ি মোড় পর্যন্ত আসলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বস্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Banglabid

নিহতের পরিবারের সদস্যরা হান্নানের স্ত্রী হিরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

তাদের দাবি, চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুদজামানকে নিখোঁজ ডায়েরি করার পর ও বেনাপোল যেতে কয়েকবার অনুরোধ করা হয়। এছাড়া হান্নানের লাশ আনার সময়ও তাকে যাওয়ার জন্য বলা হয়।কিন্তু তিনি দায়িত্বে অবহেলা করেছে বলেই হান্নানের হত্যা হয়েছে দাবি করেন পরিবারের সদস্যরা।

এসআই রাশেদের প্রত্যাহার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে ফাঁসির দাবি জানায় তারা।

Reneta

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিক্ষোভকারীদের বিষয়টি আশ্বস্ত করা হয়েছে।

শ্বশুড় বা‌ড়ি যাওয়ার পর থেকে নি‌খোঁজ হান্নান মৃধা (৩৭) নামের ব্যবসায়ীর ১৩ দিন পর বেনাপোল থেকে মৃত অবস্থায় সন্ধান মিলে।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়া‌র্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হো‌সেন মৃধার ছে‌লে।১৩ মার্চ সকাল ৯ টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে ঝুলন্তবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে।

সোমবার ভোর রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজের ‘মরণের পরে’ নাটকে গাইলেন সালমা

পরবর্তী

‘এসআরকে প্লাস’ নিয়ে ওটিটিতে শাহরুখ

পরবর্তী
শাহরুখ খান ওটিটিতে এসআরকে প্লাসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

'এসআরকে প্লাস' নিয়ে ওটিটিতে শাহরুখ

আলপনা গ্রাম যেন শিল্পীর পটে আঁকা ছবি, রঙিন বাড়ি ও ফুলের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আলপনা গ্রাম’ যেন শিল্পীর পটে আঁকা ছবি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT