চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকিদুলের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ২৯, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

রংপুর বিভাগের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ যেভাবে উইকেট নিচ্ছিলেন, অল্পতেই গুটিয়ে যেতে পারত খুলনা। তুষার ইমরানের প্রতিরোধ গড়া সেঞ্চুরি হালে পানি দিয়েছে দলটিকে।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিন তুষারের ১১৬ রানের ইনিংসে ভর করে খুলনা অলআউট হওয়ার আগে করেছে ২২১ রান। জবাবে প্রথমদিনের খেলা শেষে ৩ উইকেটে ১০৩ রান তুলেছে রংপুর।

তানবীর হায়দার ২৯ ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত আছেন।

রংপুর ক্রিকেট গার্ডেনে ম্যাচের প্রথম দুই বলে জোড়া সাফল্য পাওয়া মুকিদুল ৬৪ রানে নেন ৬ উইকেট। বোলিং করেছেন মাত্র ১৩.২ ওভার। রংপুর পেসারের এটিই ক্যারিয়ার সেরা বোলিং। ৩৭ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।

হোম গ্রাউন্ডে লিগের প্রথম রাউন্ডের ম্যাচে তুষার ৯৯ রানে হয়েছিলেন রানআউট। সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মিটিয়ে ফেললেন খুলনার তারকা। লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৩২তম সেঞ্চুরি।

১১৪ বলে ১৮টি চারে পৌঁছান তিনঅঙ্কে। শেষঅবধি ১৩৬ বলে ২১ চারে করে যান ১১৬। মুকিদুলের পঞ্চম শিকার হয়ে ফেরেন সাজঘরে। রানের ফল্গুধারা ছুটিয়ে কাঙ্ক্ষিত ১২ হাজার রানের দিকে ছুটছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। বর্তমানে তার রান ১১,৯২০।

Reneta

তুষার ঘোষণা দিয়েছিলেন ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলবেন। মাইলস্টোনের পথে খুব দ্রুতলয়ে এগিয়ে চলেছেন বলের সঙ্গে রানের ভারসাম্য ঠিক রেখে। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে ৯৯ রান করেছিলেন ১১৭ বলে। মেরেছিলেন ১৩ বাউন্ডারি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি-ফিফটি সব রেকর্ডই তুষারের দখলে। তার ধারেকাছে নেই কেউ।

প্রথম দুই বলে রবিউল ইসলাম রবি ও ইমরুল কায়েসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুকিদুল। দলের চার নম্বর ব্যাটসম্যান তুষারকে নামতে হয়েছিল প্রথম ওভারেই। সেখান থেকে হাল ধরে সেঞ্চুরি উপহার দেন তুষার।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান, ২৯ করেন নাহিদুল ইসলাম। বাকিদের কেউ দুইঅঙ্ক স্পর্শ করতে পারেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষারমুকিদুলরংপুর-খুলনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT