চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে মানবাধিকার প্রতিষ্ঠায় চাপ দেবে শেভরন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনার জবাবে মার্কিন জ্বালানী তেল প্রতিষ্ঠান শেভরন জানিয়েছে, প্রতিষ্ঠানটি মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে চাপ দেবে।

রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গাদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর কারণে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ এনেছে জাতিসংঘ। গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

সেই মিয়ানমারে মাল্টিবিলিয়ন ডলারের বিনিয়োগ ব্যবসা রয়েছে শেভরনের। ব্যবসা রয়েছে রোহিঙ্গা সংকটে ভুক্তভোগী বাংলাদেশের সঙ্গেও। তাই ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করা মিয়ানমারের সহিংসতার পরও চাপ করে ব্যবসা চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে এই অয়েল জায়ান্ট।

অবশ্য আগস্টে নতুন করে বর্মী সেনাবাহিনীর নির্যাতন শুরু হওয়ার আগে থেকে বহু বছর ধরেই মানবাধিকার নিয়ে কাজ করা বিনিয়োগকারীদের চাপের মুখে রয়েছে। তাই অবশেষে শেভরন জানাল, তারা এমন একটি ব্যবসায়িক পরিবেশে কাজ করবে যেখানে মানবাধিকারকে শ্রদ্ধা করা হয়।রোহিঙ্গা-মিয়ানমার-শেভরন

বিবিসির কাছে দেয়া একটি লিখিত বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে: শেভরন মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত সহিংসতাপূর্ণ জটিল পরিস্থিতি নিয়ে অংশীদারদের সঙ্গে চলমান আলোচনাকে খুবই গুরুত্ব দিয়ে দেখে। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য মার্কিন বিনিয়োগ একটি শক্তিশালী ব্যবস্থা।

‘আমরা যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানি এবং মিয়ানমার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো যেন এর মধ্য দিয়ে মিয়ানমারে মার্কিন বিনিয়োগের গুরুত্ব আরও ছড়িয়ে পড়ে এবং মানবাধিকারকে সম্মান করে এমন ব্যবসায়িক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তাবোধ আরও ছড়িয়ে পড়ে।’

ফরাসি অয়েল জায়ান্ট টোটালের সঙ্গে মিলে শেভরন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ রাখাইন উপত্যকায় একটি তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প চালাচ্ছে। এছাড়াও মিয়ানমারের অন্য বেশ কিছু অংশেও একই ধরণের প্রকল্প চলছে প্রতিষ্ঠান দু’টোর।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গাশেভরন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনার সম্মান উদ্ধারে ফিরতে চান ম্যারাডোনা

পরবর্তী

দীপিকার ‘দেশ পিছিয়ে পড়া’ মন্তব্য নিয়ে টুইটারে ঝড়

পরবর্তী
Traditional Bengali bride in vibrant red and gold attire with jewelry. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকার 'দেশ পিছিয়ে পড়া' মন্তব্য নিয়ে টুইটারে ঝড়

বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীকে নতুন করে সাজানোর তাগিদ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT