চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ইউএসএআইডি’র ৪২ মিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
USAID logo with Bengali text on a white background. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির বরাদ্দ দেওয়া ৪২ মিলিয়ন ডলার প্রত্যাহার করে পুনর্বণ্টনের নির্দেশ দিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন মিয়ানমারের সামরিক বাহিনীর ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানকে দেশটির গণতন্ত্র ও আইনের শাসনে ফিরে যাওয়ার ওপর সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। অভ্যুত্থানের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে ইউএসএআইডি মিয়ানমারে সহায়তার বিষয়ে পর্যালোচনা করেছে।

ফলে মিয়ানমার সরকারের জন্য বরাদ্দকৃত ৪২ দশমিক চার মিলিয়ন ডলার সহায়তা প্রত্যাহার করে পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। এই তহবিল সামরিক বাহিনীকে দেওয়ার পরিবর্তে সে দেশের নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ইউএসএআইডি দ্বিপাক্ষিক কর্মসূচির প্রায় ৬৯ মিলিয়ন ডলার দিয়ে মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও এতে জানানো হয়।

এতে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলা করাসহ মিয়ানমারের জনগণের স্বাস্থ্যসেবা বজায় রাখতে ও উন্নত করতে কাজ চালিয়ে যাব এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা জোরদার করা, স্বাধীন গণমাধ্যমকে সমর্থন এবং সংঘাতময় অঞ্চলে শান্তি ও পুনর্মিলনের জন্য নাগরিক সমাজের দক্ষতা জোরদার করার জন্য কাজ করা অব্যাহত রাখব।

মিয়ানমারের জনগণের জন্য ইউএসএআইডি’র সহায়তা এখন যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরলেন সেনাপ্রধান আজিজ আহমেদ

পরবর্তী

ষষ্ঠ দিনে ভ্যাকসিন নিলেন প্রায় ২ লাখ মানুষ

পরবর্তী
সুস্থতার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ষষ্ঠ দিনে ভ্যাকসিন নিলেন প্রায় ২ লাখ মানুষ

জাপানে ভূমিকম্পের সময় সিগন্যাল ও কম্পন রেকর্ড করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ভূমিকম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT