চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ওয়ানডে পথচলা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মেহেদী হাসান মিরাজের টেস্ট অভিষেক হয়েছিল দুর্দান্ত। ঘরের মাঠে অভিষেক সিরিজ করে রেখেছিলেন স্মরণীয়। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট। মিরপুরে পরের টেস্টে দুই ইনিংসে ১২ উইকেট। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় ১৯ বর্ষী এই তরুণ। সাদা পোশাকের সেই যাত্রাটা রঙিন পোশাকে টেনে আনার সুযোগ মিলল মিরাজের। শনিবার ডাম্বুলায় ওয়ানডে অভিষেক হয়ে গেল তার।

টেস্ট দলে নিয়মিতই ছিলেন অফস্পিন-অলরাউন্ডার। সাত টেস্টে ৩৫ উইকেট। ব্যাটেও আত্মবিশ্বাসী কয়েকটি ইনিংস ছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই শুরু হলো মিরাজের ওয়ানডে যাত্রা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যাপ উঠেছে মিরাজের মাথায়। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে মিরাজের মাথায় ক্যাপ পড়িয়ে দেন আরেক অফস্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন মিরাজ। এর আগে নিউজিল্যান্ডে সবশেষ সিরিজে অভিষিক্ত হয়েছিলেন লেগস্পিনার তানবীর হায়দার।

ওয়ানডে অভিষেকও কী রাঙাবেন মিরাজ? দারুণ পারফরম্যান্স দেখিয়ে এরইমধ্যে টিম ম্যানেজম্যান্ট ও ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন খুলনার ছেলে। তার ওয়ানডে অভিষেক কেমন হয় কৌতূহল নিয়ে সেটি দেখার অপেক্ষায় টাইগারপ্রেমীরা।

কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রেখেছিলেন মিরাজ। তারই ফলশ্রুতিতে হঠাৎ ওয়ানেড দলে পড়ে ডাক।

ব্যাট-বলে পারদর্শী মিরাজ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ঘরের মাঠে ২০১৬ সালের বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন অলরাউন্ড নৈপুণ্যে। সম্ভাবনাময় এই তরুণ বছরখানেকের মধ্যেই মুশফিক ও মাশরাফির দলের ভরসার নাম হয়ে উঠার পথে আছেন।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজমেহেদি হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আতিয়া মহলে চূড়ান্ত অভিযান: গুলির শব্দে প্রকম্পিত শিববাড়ী এলাকা

পরবর্তী

‘ইলেকট্রিক কেটলি থেকে কেন্দ্রীয় ব্যাংকে আগুনের সূত্রপাত’

পরবর্তী

‘ইলেকট্রিক কেটলি থেকে কেন্দ্রীয় ব্যাংকে আগুনের সূত্রপাত’

মুক্তিযুদ্ধের ছবি

সেলুলয়েড ফিতায় মুক্তিযুদ্ধ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT