চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা আমি মরে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

‘মা আমি দুঃখিত, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি মরে যাচ্ছি।’ ভিয়েতনামের এক তরুণী তার মায়ের মোবাইলে শেষবারের মতো এমনই এক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওই তরুণী যুক্তরাজ্যে লরির কন্টেইনারে পাওয়া ৩৯ মরদেহের একজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়: ২৬ বছরের ফাম থি ত্রা মঙ্গলবার রাতে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। ওই রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Banglabid

একটি মানবাধিকার গোষ্ঠী জানায়, ফাম যুক্তরাজ্যে ভ্রমণের পরিকল্পনা করছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

ফামের ভাই বিবিসিকে জানান, মানবপাচারকারীদের তারা ৩০ হাজার ইউরো দিয়েছেন। তার সর্বশেষ অবস্থান বেলজিয়ামে ছিল বলে তারা জানতে পেরেছেন।

ক্ষুদে বার্তায় ফাম তার মাকে লিখেছেন, ‘আমি দুঃখিত মা, আমার বিদেশ যাত্রা সফল হলো না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা আমি মরে যাচ্ছি কারণ আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

Reneta

এসময় তার অবস্থান ভিয়েতনামের হা থিন প্রদেশের চান লক জেলায় ছিল বলে বার্তায় উল্লেখ করেছেন তিনি।

হ্যানয় ভিত্তিক হিউম্যান রাইটস স্পেস এর মানবাধিকার কর্মী নোয়া এনজেহিম বলেন: ওই ৩৯ জনের মধ্যে তাদের মেয়ে আছে কিনা তা নিয়ে পরিবার উদ্বিগ্ন। কারণ মৃত্যু সম্পর্কিত পরিবারকে দেয়া সর্বশেষ বার্তাটির সময় কাকতালীয়ভাবে ওই ঘটনার সময়ের সঙ্গে মিলে গেছে।

এ বিষয়ে লন্ডনে অবস্থিত ভিয়েনমারে দূতাবাস থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লন্ডনের পুলিশ বলছে, ওই ৩৯ জনের মধ্যে ভিয়েতনামের তরুণী আছেন কিনা তা তারা জানতে পারেননি।

এর আগে পুলিশ জানায়, মৃত ৩৯ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন এবং তারা সবাই চীনের নাগরিক। গ্রেপ্তার লরি চালককে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়।

গত মঙ্গলবার এসেক্সের গ্রেজ এলাকার ইস্টার্ন এভিনিউতে অবস্থিত ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি থামায় স্থানীয়রা। স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে পুলিশ লরিটি থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজন তরুণ, বাকীরা সবাই প্রাপ্ত বয়স্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT