চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী ম্যাজিকে চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে খুলনা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে উঠেছে জেমকন খুলনা। অবশ্য ফাইনালে ওঠার আরেকটি পরীক্ষার সুযোগ পাবে চট্টগ্রাম। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।

সোমবার খুলনার ব্যাটসম্যানরা এনে দেন ২১০ রানের পুঁজি। কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ বল আগেই ১৬৩ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

খুলনা-২১০/৭ (২০ ওভার), চট্টগ্রাম-১৬৩/১০ (১৯.৪ ওভার)

Banglabid

আগের ম্যাচে ফিফটি পাওয়া দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসকে সাজঘরে পাঠান মাশরাফী। বড় রানতাড়ায় দুর্দান্ত কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ২৪ রান করে মাশরাফীর বলে বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান।

তার আগে সৌম্যকে ফেরান মাশরাফী। প্রথম বলেই মিড উইকেটে ক্যাচ তুলে দেন বাঁহাতি ওপেনার (০)। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তাদের জুটি ভাঙতেই নড়বড়ে হয়ে যায় চট্টগ্রাম।

মাহমুদুলকে (৩১) তৃতীয় শিকার বানিয়ে ৭৩ রানের জুটি ভাঙেন মাশরাফী। দারুণ এক স্লোয়ারে মিঠুনকে বোল্ড করেন আরিফুল হক। ৩৫ বলে তার ৫৩ রানের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা।

Reneta

নিজের শেষ ওভারে শামসুর রহমান শুভ (১৮) ও মোস্তাফিজুর রহমানকে (০) ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন মাশরাফী। ৪ ওভার বোলিং করে ডানহাতি পেসার দেন ৩৫ রান।

হাসান মাহমুদ ও আরিফুল নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা পায় দুর্দান্ত শুরু। ওপেনিং জুটি থেকে আসে ৭১ রান। জহুরুল ইসলাম অমি ৫১ বলে করে যান ৮০ রান।

পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ঝোড়ো ইনিংস। ৯ বলে করেন ৩০ রান। ইমরুল কায়েস ২৫, সাকিব ২৮ ও আরিফুল ১৫ রান করেন।

মোস্তাফিজ নেন দুই উইকেট। সঞ্জিত সাহা ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনামাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT