চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তুতিপর্বে লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ স্মারক সই হয়।

কুয়ালালামপুরে দেশটির মানবসম্পদমন্ত্রী সারভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সাক্ষর করেন।

ইমরান আহমদ আশা করেন, দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর বাংলাদেশের সম্ভাবনায় শ্রম বাজার মালয়েশিয়ায় আবারও কর্মী যাওয়ার দ্বার খুলতে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে কর্মী পাঠানো শুরু হতে পারে।

গত ১০ ডিসেম্বর মালয়েশিয়ার কেবিনেটে বৈঠকের পর কৃষি, শিল্প, খনি, অবকাঠামো নির্মাণ, গৃহস্থালি সেবা ও পরিচ্ছন্নতাসহ সব খাতেই বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের ব্যাপারে একমত হয়েছে মালয়েশিয়া সরকার।

৬ লাখ কর্মীর চাহিদা রয়েছে দেশটিতে। সেক্ষেত্রে ১৯ ডিসেম্বর দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তি হওয়ায় ৩ লাখের বেশি কর্মী পাঠাতে চায় বাংলাদেশ।

মালয়েশিয়া-বাংলাদেশ সমঝোতা স্মারকে কর্মীদের যেসব শর্ত থাকছে তা হলো- বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। ভিন্ন ভিন্ন পেশায় নিয়োগ কর্তা ঘোষিত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। বাংলাদেশে প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন সম্পন্ন করা। ন্যূনতম ইংরেজি এবং মালয় ভাষায় জ্ঞান থাকা।

মালয়েশিয়ান আইনে জাতীয় নীতি মেনে চলা। মালয়েশিয়ার স্বাস্থ্যনীতি মেনে চলা। কোন অপরাধ রেকর্ড না থাকা। যে কোন সময় মালয়েশিয়া সরকারের গৃহিত আইন মানা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, যে দক্ষতার শ্রমিক তারা চাচ্ছেন ওই হিসেবেই আমাদেরকে দিতে হবে। কনস্ট্রাকশনে আমাদের অনেক দক্ষ মানুষ আছে তাদেরকে আমরা সেখানে পাঠাতে পারবো। প্লান্টেশনেও আমরা দক্ষ মানুষ দিতে পারবো।

এর আগে ২০১৭ সালে ৪০ হাজার টাকায় বাংলাদেশি কর্মী নেয়ার চুক্তি হলেও অভিবাসন ব্যয় দাঁড়ায় ৩ থেকে ৪ লাখ টাকা। সেসব বিষয় মাথায় রেখে এবার অভিবাসন ব্যয় ১ লাখ ৬০ হাজার করার প্রস্তাবনার কথা জানিয়েছেন মন্ত্রী।

ট্যাগ: মালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহরণের এক বছর পর রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার, আটক ৩

পরবর্তী

পাকিস্তানে ব্যাংকে বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী
পাকিস্তানে ব্যাংক বিস্ফোরণে হতাহতের ঘটনাস্থল, ধ্বংসস্তূপের মাঝে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ব্যাংকে বিস্ফোরণে বহু হতাহত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি সদস্যদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT