চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে হারের বৃত্ত ভাঙতে চায় জামালরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আবারও মালদ্বীপ যাচ্ছে জামাল-তপুরা। স্বাগতিকদের বিপক্ষে এবার ভাঙতে চান হারের বৃত্ত। তুলতে চান তিন পয়েন্ট। শ্রীলঙ্কায় দেড় যুগ পর মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যুতে জিতলেও মালেতে সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছে লাল সবুজের দল।

আগামী ২৪ মার্চ মালেতে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দেশটির উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এরআগে সংবাদ সম্মেলনে আশার কথা শোনালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, ভাঙতে চান হারের বৃত্ত। চাইলেন দর্শকদের সমর্থনও।

জামাল ভূঁইয়া বলেছেন, ‘মালদ্বীপের সঙ্গে আমাদের রেকর্ড ভাল না। সেখানে গিয়ে জিততে পারিনি। তবে এবার সেই রেকর্ড বদলাতে পারব বলে বিশ্বাস করি। আশা করি দুটি প্রীতি ম্যাচেই আমরা জিততে পারব। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট চাই আমরা।’

Banglabid

মালেতে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রীতি ফুটবল ম্যাচে ৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। তবে শ্রীলংকায় মাহিন্দা রাজাপাকশে ট্রফিতে ১৮ বছর পর মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। এবার লক্ষ্য প্রতিপক্ষের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ার।

মালদ্বীপে খেলার পর দেশে ফিরে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। মালদ্বীপে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে থাকবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম পরীক্ষায় কঠিন প্রতিপক্ষ পেলেও আশাবাদী বাংলাদেশ কোচ।

হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘মালদ্বীপ শক্তিশালী দল, তাদের এই জেনারেশন অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। পরিষ্কারভাবে তারা শক্ত অবস্থানে আছে। তবে আমরাও প্রস্তুত তাদের সঙ্গে ফাইট দিতে।’

Reneta

স্প্যানিশ কোচ হাভিয়ের অধীনে তিন দিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। খেলোয়াড়দের মাঝে জানিয়েছেন নিজের চাওয়ার কথা। কোচ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক জামাল বললেন, ‘কাবরেরা পরিষ্কার বলে দিয়েছেন যে, কীভাবে তিনি কাজ করতে চান। তবে আগের কোচদের কৌশল থেকে কিছুটা পরিবর্তন আছে। আশা করি, এই পরিবর্তনটা আপনারা মালদ্বীপ ম্যাচে দেখতে পাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালফিফাবাংলাদেশ মালদ্বীপমঙ্গোলিয়ালিড স্পোর্টসস্প্যানিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT