চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ‘জঙ্গি’ ইউনুস আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত আনসার আল ইসলামের ‘অপারেশনাল টিমের’ প্রশিক্ষক জঙ্গি মো. ইউনুস ওরফে আসাদুল্লাহকে (২৭) আটক করছে র‌্যাব-৩।

রোববার রাতে রাজধানীর জুরাইন এলাকায় আনসার আল ইসলামের একটি অপারেশনাল সেল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার উদ্দেশে গোপনে নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছে জনাতে পেরে অভিযান পরিচালনা করে ইউনুসকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরিসহ ছয়টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) মো. এমরানুল হাসান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

তিনি বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য ইউনুস। আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা জসীমুদ্দিন রাহমানীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সে জসীমুদ্দিন রাহমানীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কর্মরত ছিল।

২০১৩ সালে জসীমুদ্দিন রাহমানী গ্রেপ্তার হলে সে গোপনে জুরাইন এলাকায় আনসার আল ইসলামের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

Reneta

তিনি আরো বলেন, ইউনুস নিজে ও ঘনিষ্ঠ সহযোগিদের মাধ্যমে জুরাইন কেন্দ্রিক টিম হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য নিজেদের শক্তি ও সামর্থ্য অর্জনের জন্য অপারেশনাল ট্রেনিং গ্রহণ করে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও তার টিমের মাস্টার ট্রেইনার। তারা তাদের সংগঠন পরিচালনার জন্য প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী মাসিক চাঁদা দিয়ে আসছে।

এছাড়াও তারা প্রতি ঈদে অসহায় দরিদ্র মানুষকে দান করার কথা বলে যাকাতের টাকা সংগ্রহ করে সংগঠনের কাজে ব্যয় করে। মূলত নতুন সদস্যদের শারীরিক সক্ষমতা অর্জন ও ধারালো অস্ত্রের মাধ্যমে নীরব হত্যা কাণ্ড সংগঠনের প্রশিক্ষণ প্রদান করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

সে আরোও জানায় যে, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য তারা বিভিন্ন খাতে অর্থ সংগ্রহ ও ব্যয় করে থাকে।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনসার আল ইসলামজঙ্গির‌্যাব-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT