চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজকে কিনতে কৌতিনহো-গ্রিজম্যান-ডেম্বেলেকে বেচবে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ২৬, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নতুন স্ট্রাইকার কেনার মতো অর্থ নেই বার্সেলোনার। অন্যদিকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলা স্বদেশী স্ট্রাইকার লৌতারো মার্টিনেজকে চেয়ে বসে আছেন ক্লাবের আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুইয়ে দুইয়ে চার মেলাতে তাই নতুন সিদ্ধান্ত নিয়েছে বার্সা। প্রয়োজনে ফিলিপে কৌতিনহো, অ্যান্টনে গ্রিজম্যান ও উসমানে ডেম্বেলেকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত কাতালান জায়ান্টদের, সূত্রের বরাতে এমন জানিয়েছে ইএসপিএন এফসি।

খেলোয়াড় বিক্রি করে যেভাবেই হোক জুনের মধ্যে ৭০ মিলিয়ন ইউরো ব্যাংকে ঢোকাতে হবে বার্সাকে। যেসব খেলোয়াড়কে দিয়ে লক্ষ্য পূরণ হয়নি, সেরকম কয়েকজনকে বিক্রি করে অর্থ ঘাটতি পূরণ করতে চাইছে ক্লাবটি।

ফরোয়ার্ডদের পাশাপাশি আর্থার মেলো, ইভান রাকিটিচ, আর্তুরো ভিদালের মতো মিডফিল্ডারদের নিয়েও দেনদরবার করছে বার্সা। যদিও এ তিনজনের প্রত্যেকেই জানিয়েছেন তারা ন্যু ক্যাম্পে সুখেই আছেন।

Banglabid

ডিফেন্ডাররাও আছেন তালিকায়। জুনিয়র ফিরপো, স্যামুয়েল উমতিতি ও নেলসন সেমেদোও’র নাম প্রস্তাব করেছে বার্সা, যেখানে শেষ জনের প্রতি আগ্রহ আছে ইন্টারের। তবে কোনকিছুই এখনো নিশ্চিত নয়।

বার্সার আশা ছিল ২০১৯-২০ মৌসুম থেকে প্রথমবারের মতো ১ বিলিয়ন ইউরো আয় হবে তাদের। সেখান থেকে ১২৪ মিলিয়ন ইউরো দলবদলের জন্য বরাদ্দ ছিল। কিন্তু নির্ধারিত বাজেটের চেয়ে দলবদলের খরচ আরও বেশি হবে বলেই জানিয়েছেন এক কর্মকর্তা।

এদিকে খেলোয়াড় বিক্রি করেও খুব একটা আয় নেই ক্লাবের। গত আগস্টে জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে ম্যালকমকে ৪০ মিলিয়ন ইউরোতে বিক্রির আয়ই তাদের ওই বছরের সেরা আয়। এছাড়া অল্প অল্প দামে কার্লেস পেরেজ, আবেল রুইজ ও আলেহান্দ্রো মারকুইসকে বিক্রি করেছে বার্সা। ফিলিপে কৌতিনহো ও জন-ক্লেয়ার তাদিবোকে ধারে খেলতে পাঠিয়েও আয় হয়েছে কিছু।

Reneta

প্রত্যাশিত ১ বিলিয়ন ইউরো যে আয় হবে সেটাও কিন্তু নয়। বার্সার সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার জানিয়েছেন, এরইমধ্যে করোনাভাইরাসের কারণে ১২০ থেকে ১৪০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়ে গেছে ক্লাবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানকৌতিনহোগ্রিজম্যানডেম্বেলেবার্সামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT