চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুদ্ধজাহাজ নর্থ কোরিয়ার দিকে নয়, যাচ্ছে ভারত মহাসাগরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার ও যুদ্ধজাহাজের যে বহর কোরীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেখানেই বহরটির অবস্থানের ঘোষণা দেয়া হয়েছিল, সেটি আসলে নর্থ কোরিয়ার দিকে যাত্রাই করেনি। জাহাজগুলোর গতিপথ দেখে সেগুলো উল্টোদিকে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন নৌবাহিনী গত ৮ এপ্রিল জানিয়েছিল, নর্থ কোরিয়ার সশস্ত্র কর্মকাণ্ডের বাধা দেয়ার প্রস্তুতি হিসেবে ইউএসএস কার্ল ভিনসন এয়ারক্রাফট ক্যারিয়ারের নেতৃত্বে যুদ্ধজাহাজের দলটি কোরীয় উপদ্বীপ অঞ্চলের দিকে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নর্থ কোরিয়ার দিকে নৌবহর পাঠানোর কথা নিশ্চিত করেন।

অথচ যুদ্ধজাহাজের বহরটি আসলে নর্থ কোরিয়া থেকে আরও দূরে সরে যাচ্ছে। বর্তমানে জাহাজগুলো সুন্দা প্রণালি হয়ে যাচ্ছে ভারত মহাসাগরে।

Banglabid

কোরীয় উপদ্বীপ অঞ্চলের দিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো, এর ফল হিসেবে নর্থ কোরিয়ার দফায় দফায় হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আরও পরীক্ষা চালানোর ঘোষণা, যুক্তরাষ্ট্রেরও পাল্টা হুমকি, প্রয়োজনে চীনকে ছাড়াই নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা – সব মিলিয়ে এতকিছু হয়ে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে এ পরিস্থিতি।

যুক্তরাষ্ট্র এখন বলছে, যুদ্ধজাহাজগুলোকে আগে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষ করতে হবে। ইউএস মিলিটারি প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, দলটি আপাতত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে।

ঘোষণা অনুযায়ী জায়গা মতো না থাকার বিষয়টি নর্থ কোরিয়াকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃত ধোঁকা, পরিকল্পনার হঠাৎ পরিবর্তন, নাকি যোগাযোগগত কোনো ভুলের ফসল, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT