চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কৃতি ফুটবলার গাউস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ছবি সংগ্রহে নাজমুল আমিন কিরন

ছবি সংগ্রহে নাজমুল আমিন কিরন

এক সময়ের দাপুটে ফুটবলার মনজুর মুরশিদ গাউস শনিবার সকালে মারা গেছেন। ৭৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।

পাকিস্তান আমলে যে কজন বাঙালি ফুটবলার দাপটের সঙ্গে খেলেছেন, মনজুর মুরশিদ গাউস তাদের মধ্যে অন্যতম। খেলোয়াড়ি জীবনে আরমানিটোলার ‘দুরন্ত ফুটবলার’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিক্রমপুরের লৌহজং থানার সন্তান হলেও গাউসের জন্ম আরমানিটোলার কেপি ঘোষ স্ট্রিটে। ১৯৩৯ সালের ৮ মার্চ।

স্বাধীন বাংলা ফুটবল দলের স্বপ্নদ্রষ্টা সাঈদুর রহমান প্যাটেল গাউসের সঙ্গে ৭০’র দশকে কিছুদিন খেলেছেন। প্যাটেল চ্যানেল আই অনলাইনকে জানান, শনিবার সকাল দশটায় স্থানীয় একটি হাসপাতালে গাউস মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।

ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্সের ব্রড জাম্প, হপ-স্টেপ-জাম্পে দক্ষতা দেখিয়েছেন গাউস।

পাকিস্তান আমলে বাঙালি ফুটবলারদের জাতীয় দলে সুযোগ পাওয়াটা ছিল বিরল ঘটনা। তার মধ্যেও যারা স্থান করে নেন গাউস তাদের অন্যতম। ১৯৬৫ সালে রাশিয়ায় খেলতে যান পাকিস্তান জাতীয় যুব দলের হয়ে।

Reneta

খেলোয়াড়ি জীবন শেষে গাউস কোচ ছিলেন। ১৯৭৫ সালে ছিলেন দ্বিতীয় বিভাগের দল শান্তিনগরের কোচ। সে বছর শান্তিনগর ক্লাব দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে ওঠে। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ঢাকা ওয়ান্ডারার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে ফেরা নয়্যারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে জার্মানি

মে ২১, ২০২৬

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT