চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘আমার ছবি’র শফিউজ্জামান খান লোদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A
বৃদ্ধ বয়সের একজন পুরুষ হাসিমুখে বসে আছেন, কাপে হাত রেখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে চ্যানেল আইয়ের ভিন্নমাত্রার অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক, প্রবীণ সাংবাদিক, চলচ্চিত্র সংসদ কর্মী শফিউজ্জামান খান লোদী আর নেই। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শফিউজ্জামান খান লোদীর মৃত্যু সংবাদটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক সভাপতি আবদুর রহমান।

করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর তার অবস্থা আরো অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার মাইলফলক অনুষ্ঠান ‘আমার ছবি’ সহকারি ও এডিটর এ কে আজাদ।

Banglabid

তিনি জানান, শফিউজ্জামান খান লোদীর জানাজা হবে আসর নামাজের পর। দাফন হবে উত্তরার চার নম্বর সেক্টরের কবরস্থানে।

শফিউজ্জামান খান লোদীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ ৮১০ পর্ব প্রচার শুরু হয় ২০০০ সালে। অনুষ্ঠানটি চলে ১৮ বছর।

বিষয় বৈচিত্র্য এবং ভিন্ন ধরণের পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি খুব দ্রুত দর্শক প্রিয়তা পায়। ‘আমার ছবি’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী। শামীম আলম দীপেন এর সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনাও করেন তিনি। ‘আমার ছবি’ অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন এ কে আজাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুষ্ঠানকরোনাচ্যানেল আইজানাজাবাংলাদেশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার আগে জীবন: প্রধান বিচারপতি

পরবর্তী

অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

পরবর্তী
ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

পুলিশ ও মুসল্লিরা একত্রিত, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুলকে গ্রেপ্তারের পরে যা জানালেন পুলিশ

সর্বশেষ

প্রধানমন্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT